ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজঃ এশিয়া কাপ কোথায় হবে, অবশেষে জানিয়ে দিল এসিসি
শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে নজর রেখেছিলেন এসিসি কর্তারাও। বিকল্প জায়গা হিসাবে আমিরশাহি-সহ একাধিক দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেন তাঁরা। শ্রীলঙ্কা ক্রিকেট সরকারি ভাবে প্রতিযোগিতা আয়োজন করতে না পারার কথা জানিয়ে দেওয়া পর শুরু হয় জল্পনা। সম্ভাব্য আয়োজক হিসাবে উঠে আসে ভারত এবং বাংলাদেশের নাম। শেষ পর্যন্ত এসিসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এশিয়া কাপ হবে আমিরশাহিতেই। ২৭ অগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত হতে ছয় দেশের এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা।
এসিসির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি বিবেচনা করে আলোচনার সাপেক্ষে এবং সর্বসম্মতিক্রমে প্রতিযোগিতাটি শ্রীলঙ্কা থেকে আমিরশাহিতে স্থানান্তরিত করা হল।’ এসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি সাম্মি সিলভা বলেছেন, ‘‘এশিয়া কাপ আয়োজনের জন্য আমরা সত্যিই প্রতিবেশী দেশগুলির দিকে তাকিয়ে ছিলাম।’
সিলভা আরও বলেছেন, ‘‘আমরা এসিসির সিদ্ধান্তকে সমর্থন করছি। এশিয়া কাপ আমিরশাহিতে নিয়ে গিয়ে ভালই করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা এসিসির সঙ্গে যোগাযোগ রাখছি। আমিরশাহির ক্রিকেট কর্তারাও আমাদের সুষ্ঠু ভাবে প্রতিযোগিতা আয়োজনের ব্যাপারে আশ্বস্ত করেছেন।’’ উল্লেখ্য, এসিসি কর্তারা আগে জানান, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এবং আমিরশাহি ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা হওয়ার পরেই তাঁরা এশিয়া কাপের স্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live