ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ব্রেকিং নিউজঃ যে কারনে দুই কোম্পানির কাছে ৬ কোটি টাকা ক্ষতিপূরণে সাকিবের আইনি নোটিশ

২০২২ জুলাই ২৪ ১৬:৩২:৩৭

ব্রেকিং নিউজঃ যে কারনে দুই কোম্পানির কাছে ৬ কোটি টাকা ক্ষতিপূরণে সাকিবের আইনি নোটিশ

তবে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও এই দুই প্রতিষ্ঠান সাকিবের কোন অনুমতি না নিয়ে তাদের বিভিন্ন ব্র্যান্ড এবং প্রমোশনে সাকিবের ছবি ব্যবহার করেছে। এই অভিযোগ এনে সাকিব আল হাসান টেলিকম প্রতিষ্ঠান বাংলালিংক ও যমুনা ব্যাংককের কাছে ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।

সাকিবের বিজ্ঞাপন সংস্খার এজেন্ট নাফিস মোমিন বলেছেন, “হ্যাঁ, বাংলালিংক এবং যমুনা ব্যাংকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। তারা ইমেজ ব্যবহার করেছে। তাও আবার কোনো অনুমিত ছাড়া এবং চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও।”

তিনি আরো বলেছেন, “২০১৬ সালের এপ্রিলে বাংলালিংকের সঙ্গে চুক্তি শেষ হয়েছিল। দুই বছরের চুক্তি ছিল। সেটা ২০১৬ সালের এপ্রিলে শেষ হয়েছিল। এরপর কোনো টেলিকমের সঙ্গে চুক্তি করতে পারবে না বিসিবি একটা আদেশ দিয়েছিল।” টাকার অঙ্ক নিয়ে তিনি আরো বলেন, “মোট ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ