ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শেষ ম্যাচে যে কারনে একাদশে নাও জায়গা হতে পারে বিজয়ের
জন্য নিয়মরক্ষার। তাই আজকের ম্যাচে রিজার্ভ বেঞ্চ নিয়ে পরীক্ষা করার ঘোষণা দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল আর কোচ রাসেল ডমিঙ্গো।
এতে প্রথম দুই ম্যাচে সুযোগ না পাওয়া এনামুল হক বিজয়ের খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। কিন্তু একদিন পরই রাসেল ডমিঙ্গো বললেন উল্টো কথা। এবারের ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত পারফর্ম করে উইন্ডিজ সফরে ডাক পান বিজয়। কিন্তু তাকে খেলানো হয় টেস্ট আর টি-টোয়েন্টি ফরম্যাটে! যে ওয়ানডে ফরম্যাটে ভালো করে তিনি জাতীয় দলে ডাক পেলেন, সেই ওয়ানডেতেই তার খেলা হচ্ছে না! এই সিরিজ ওয়ানডে সুপার লিগের অংশ নয়। তাই পয়েন্ট হারানোর ব্যাপার নেই। তবু শেষ ওয়ানডের আগে সংবাদ সম্মেলনে এনামুল হকের জন্য এই ম্যাচের দুয়ার একরকম বন্ধ করেই দিলেন কোচ রাসেল ডমিঙ্গো।
টাইগার কোচের যুক্তি, 'ব্যাপারটি একটু ট্রিকি (বাইরে থাকাদের সুযোগ দেওয়া)। বিজয়কে খেলাতে পারলে আমার ভালো লাগবে। তবে তাতে আরেকজন ডানহাতি ব্যাটার বেড়ে যাবে। আমাদের এখানে বাঁহাতি ব্যাটার প্রয়োজন। তাই ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তন সম্ভবত হবে না। সে-ই একমাত্র ব্যাটার, যে এখানে ৫০ ওভারের সিরিজে এখনও ম্যাচ খেলেনি। তবে সে ডানহাতি। আমার মতে, আমাদের লাইন আপে দরকার দরকার যতটা বেশি সম্ভব বাঁহাতি রাখা। '
ক্যারিয়ারের প্রথম ৮ ওয়ানডেতে ৯৩ রান করে দল থেকে বাদ পড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এই সিরিজে ফিরে দুই ম্যাচে করেছেন ৩৭ ও ২০। এনামুলকে না খেলিয়ে শান্তকে খেলানোর কারণ হিসেবে ডমিঙ্গো বলেন, 'বিজয় অসাধারণ করেছে (ঢাকা লিগে) এবং দলে ফিরে এসেছে। তবে কোচ হিসেবে আমি ন্যায্য কাজ করতে চাই। যে ক্রিকেটার স্কোয়াডে আগে থেকে ছিল, তারই আগে একাদশে সুযোগ পাওয়া উচিত। বাইরে থেকে যে স্কোয়াডে আসবে, তাকে সুযোগের অপেক্ষায় থাকতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live