ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের বেশি বেশি চার-ছক্কা না মারতে পাড়ার কারণ জানালেন রাসেল ডমিঙ্গো
বাংলাদেশ দল ওয়ানডে ফরম্যাটে যেখানে অপ্রতিরোধ্য সেখানে টি ২০ ক্রিকেটে আফগানিস্তানের কাছেও হোয়াইটওয়াশ হয় টাইগাররা। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সাফল্য হিসেবে সবচেয়ে বড় জায়গায় ধরা হয় গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়।
কিন্তু এরপর থেকে টি-২০ ক্রিকেটে জিততেই ভুলে গেছে সাকিব-রিয়াদরা। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে নিয়মিত ধুঁকতে থাকা দলকে ট্র্যাকে ফেরাতে পারবেন বলে আত্মবিশ্বাসী প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন খুব দ্রুত এই সংক্ষিপ্ত এই ফরম্যাটে সাফল্য পাবে বাংলাদেশ।
গায়নায় দ্বিতীয় ওয়ানডে শেষে টিভিতে ধারাভাষ্যকার ইয়ান বিশপের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, “টি-টোয়েন্টি ক্রিকেটে যদিও ফল পক্ষে আসেনি, তবে আমাদের উন্নতি হচ্ছে। দুটি ম্যাচে ১৬০ রান স্পর্শ করেছি। এই জায়গাটায় আমরা উন্নতির চেষ্টা করছি। টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ব্যাটিংয়ের ধরন নিয়ে আমরা কাজ করছি।”
ডমিঙ্গো আরও বলেন, “এটা বুঝতে মহাকাশ বিজ্ঞান লাগে না যে, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা শারীরিক আকৃতিতে আমাদের চেয়ে বড়। ওরা বল পাঠায় স্টেডিয়ামের ছাদে, আমরা কোনোরকমে সীমানা পার করি। শক্তি তাই একটি বড় ব্যাপার। রান করার ভিন্ন পথ খুঁজতে হবে আমাদের”।
“লিটন দাসের মতো ক্রিকেটাররা হয়তো বিগ হিটার নয়, তবে ফাঁকা জায়গা বল পাঠানোর স্কিল তো আছে। রিয়াদ এক্সট্রা কাভারের ওপর দিয়ে বল পাঠাতে পারে। এই জায়গাগুলোয় তো আমরা আরও উন্নতি করতে পারি। আমরা বল মেরে খুব বেশি দূরে পাঠাতে পারি না, কারণ জাতিগতভাবেই আমরা ছোটখাটো।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live