ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টি-২০ বিশ্বকাপে নিজেদের ঘুরে দাঁড়ানোর রণ কৌশলের কথা জানালেন লিটন

২০২২ জুলাই ০৯ ১০:৩৬:০৯

টি-২০ বিশ্বকাপে নিজেদের ঘুরে দাঁড়ানোর রণ কৌশলের কথা জানালেন লিটন

লিটন দাস জানান ওয়েস্ট ইন্ডিজের মত চাইলেই ছয় মারতে পারে না টাইগার ব্যাটাররা। তাই এটিকে বড় ধরনের সমস্যা হিসেবেই বললেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস। তিনি জানিয়েছেন পাওয়ার হিটিং ক্ষমতা বাড়াতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সমস্যায় পড়বে তারা।

অস্ট্রেলিয়ার মাটিতে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার মাঠগুলি অন্য দেশের থেকে অনেক বড়। তাই সেখানে ছক্কা মারাটাও অনেক কঠিন কাজ। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই এই সমস্যার সমাধান করতে চান লিটন।

লিটন দাস বলেন, “আমরা যেখানে বিশ্বকাপ খেলব সেই মাঠটি বড় হবে। তাই আমাদের পাওয়ার হিটিং ক্ষমতা বাড়াতে হবে। এই জায়গায় আমাদের ঘাটতি রয়েছে। পাওয়ার হিটিংয়ের সামর্থ্য বাড়াতে না পারলে আমারা পিছিয়ে পড়ব। আমাদের এই বিষয়টি নিয়ে অনুশীলন করতে হবে। তা করতে পারলে বিশ্বকাপে আত্মবিশ্বাস বাড়বে।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ