ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
গোপন তথ্য ফাঁসঃ কোচ চেয়েও অভিজ্ঞ মোস্তাফিজ, তবুও চরম ব্যর্থ সে
তিনি বলেছিলেন, অনেক খারাপের মাঝে পেসাররা আলো জ্বালিয়েছে; কিন্তু টি-টোয়েন্টি সিরিজ শেষে সেই পেসারদের বোলিং দেখে চরম হতাশ কোচ ফাহিম নিজেই। শুধু হতাশ নন, যারপরনাই অসন্তুষ্ট টাইগারদের উপরে।
ফাহিমের সব অসন্তোষ দলের অন্যতম বোলার মোস্তাফিজের ওপর। এ বাঁ-হাতি পেসারের কাছে তার প্রত্যাশা ছিল আরো অনেক বেশি; কিন্তু মোস্তাফিজ তার কিছুই পূরণ করতে পারেননি। দুই ম্যাচে ৬ ওভারে উইকেট পেয়েছেন মোটে একটি। রান দিয়েছেন ৬৪। ওভার পিছু যা ছিল সাড়ে দশেরও বেশি; ১০.৬৬।
তাই তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজে খেলা অপর দুই পেসার তাসকিন আর শরিফুলকে নিয়ে কোন কথা না বলে মোস্তাফিজের কড়া সমালোচনা করেছেন নাজমুল আবেদিন ফাহিম।
তার প্রথম কথা হলো, ‘আমার ধারনা ছিল এ টি-টোয়েন্টি সিরিজে মোস্তাফিজ বাংলাদেশের পেস বোলিং ডিপার্টমেন্টকে লিড করবে। পেস অ্যাটাককে মোস্তাফিজ সামনে থেকে নেতৃত্ব দেবে; কিন্তু হায়! সে চরম ব্যর্থ। সামনে থেকে নেতৃত্ব দেয়া দুরের কথা, এতটুকু প্রত্যাশা মেটাতে পারেনি। প্রতি ম্যাচে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। যা মোটেই প্রত্যাশিত ছিল না। আমি খুবই হতাশ।’
নিজের হতাশার মাত্রাটা কেন এত প্রবল? সে ব্যাখ্যাও দিয়েছেন ফাহিম। এ অভিজ্ঞ ও কুশলী কোচের সোজা-সাপটা উচ্চারণ, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে সাকিবের পর এখন মোস্তাফিজই বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ পারফরমার। অভিজ্ঞ বলতে তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার অভিজ্ঞতা অনেক বেশি। আইপিএলের মত মহা আসরে সে নিয়মিত অংশ নিচ্ছে। এ ফরম্যাটের বিশ্বসেরা পারফরমারদের সঙ্গে নিয়মিত অনুশীলন করছে। হোটেল, ড্রেসিং রুম শেয়ার করছে। ভাল ভাল কোচের অধীনে প্র্যাকটিস করেছে। তাদের নানা পরামর্শও পেয়েছে। সর্বোপরি আইপিএলের মত দারুণ প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ আসরে বিশ্বের সব সেরা সেরা
ব্যাটারদের বিপক্ষে বিভিন্ন কন্ডিশনে বোলিংয়ের অভিজ্ঞতাও সঞ্চয় করেছে।’
‘তাই আমার ধারনা ছিল মোস্তাফিজ সেই অভিজ্ঞতা কাজে লগিয়ে এবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভাল করবে এবং আমাদের পেস বোলিং ডিপার্টমেন্টকে লিড দেবে; কিন্তু নাহ! জায়গামত সে কিছুই করতে পারেনি। সেই না পারাটা ছিল চরম হতাশার।’
মোস্তাফিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা ও এক্সপোজারের বর্ননা দিতে গিয়ে ফাহিম বলে ওঠেন, ‘নিজ দলের পেসারদের চেয়ে তো বটেই, আমার মনে হয় পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের চেয়েও মোস্তাফিজের টি-টোয়েন্টির আন্তর্জাতিক এক্সপোজার বেশি।’
‘ডোনাল্ডের চেয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে সে বড় মঞ্চে বেশি খেলেছে। তাই মোস্তাফিজের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা ছিল। কিন্তু সে তুলনায় কিছুই পাইনি। তার সুনাম সুখ্যাতি ও আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে বিচার করলে, মোস্তাফিজ কিছুই করতে পারেনি এবং সবার আশা পূরণে চরমভাবে ব্যর্থ হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live