ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কোহলি নয় রোহিত নয়, ভারতের সবচেয়ে দামি ক্রিকেটারের নাম ঘোষণা
ম্যাচ সেরা হার্দিকের অধিনায়কত্বেই প্রথমবার আইপিএলে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গুজরাট টাইটান্স। ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন হার্দিক। এছাড়া সম্প্রতি আয়ারল্যান্ডের বিপক্ষে তার অধীনেই সিরিজ জিতেছে ভারতের জাতীয় ক্রিকেট দল।
তাই ভারতের ক্রিকেট মহলে প্রচ্ছন্ন দাবি শোনা যায়, হার্দিকের হাতেই তুলে দেওয়া হোক ভারতের টি-টোয়েন্টি দল। বিশেষ করে বৃহস্পতিবার আরও একটি অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের বিপক্ষে দলকে জেতানোর পর আবারও জোরালো হয়েছে এ দাবি।
প্রথমে ব্যাট হাতে ক্যারিয়ারসেরা ৩৩ বলে ৫১ রানের ইনিংস। পরে বোলিংয়ে নেমেও ক্যারিয়ারের সেরা ৩৩ রানে ৪ উইকেট তুলে নেন হার্দিক। স্বাভাবিকভাবেই ভারতের ৫০ রানের জয়ে তার হাতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে। এমন পারফরম্যান্সের পর সাবেক ক্রিকেটারদেরও প্রশংসায় ভাসছেন হার্দিক।
ভারতের সাবেক ওপেনার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়ার মতে, হার্দিকই এখন দলের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড়। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় এ বিষয়ে কথা বলেছেন আকাশ চোপড়া।
তার ভাষ্য, ‘হার্দিক পান্ডিয়া ক্রমেই ভারতের সবচেয়ে দামি টি-টোয়েন্টি খেলোয়াড় হয়ে উঠছে। তার মতো আর কেউ নেই। সে যদি পুরোপুরি ফিট থাকে, তাহলে যে কারও বিপক্ষে তাকে নামিয়ে দেওয়া যাবে। সে ভারতের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়। যা আজকেও প্রমাণ করলো।’
এদিকে ম্যাচসেরার পুরস্কার জেতা হার্দিক বলেছেন, ‘আমি আমার ক্রিকেট উপভোগ করছি। আমার দিক থেকে প্রস্তুতিতে অনেক সময় যায়। যাতে আমার শরীর ঠিক অবস্থায় থাকে। খেলার আগে আমি যে বিরতিটা নেই, সেটিকে সুযোগ হিসেবে কাজে লাগাই। আমার মনে হয় সেই বিরতি আমার প্রয়োজন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live