ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ম্যাচ হারার অদ্ভুত এক কারণ জানালেন দলপতি মাহমুদউল্লাহ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৬৩ রান। ওপেনিংয়ে ৪৯ রানের ইনিংস খেলেন লিটন দাস, চারে নেমে আফিফ হোসেন করেন ফিফটি।
এরপর বোলিংয়ে ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৭ ওভার শেষে ক্যারিবিয়ানদের রান ছিল ৪৭। কিন্তু কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের ৫১ বলে ৮৫ রানের জুটি তাদেরকে এগিয়ে নেয় জয়ের দিকে। ৩৮ বলে ৫৫ রান করে আউট হন মেয়ার্স। ৩৯ বলে অপরাজিত ৭৪ করে দলকে জিতিয়ে ফেরেন পুরান।
ম্যাচ শেষে পারফরম্যান্স বিশ্লেষণে মাহমুদউল্লাহ তুলে ধরলেন, ব্যাটে-বলে কোথায় ঘাটতি ছিল তার দলের।
“(ম্যাচের আগে) ১৬৩ বললে হয়তো নিয়ে নিতাম। তবে সম্ভবত ১০ রানের ঘাটতি ছিল আমাদের। ১৭০ রানের বেশি করতে পারলে ভালো হতো। লিটন ভালো ব্যাট করেছে, আফিফ দুর্দান্ত ব্যাট করেছে। বোলিংয়েও শুরুতে আমরা ভালো করেছি। তবে ওদের দুই ব্যাটসম্যান সত্যিই ভালো খেলেছে।”
“বেশ কিছু ইতিবাচক দিক আছে। ব্যাটিংয়ের দিক থেকে বললে, আমাদের ব্যাটিং পরিকল্পনা বেশ পরিষ্কার ছিল এবং দুই ওপেনার ভালো শুরু করেছে। বোলিংয়ে আমাদের খুঁজে বের করতে হবে, প্রয়োজনের সময় কীভাবে উইকেট নিতে পারি এবং সুযোগগুলো নিতে পারি।”
পুরানকে আউট করে মেয়ার্সের সঙ্গে জুটি ভাঙার দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পুরানের ১৭ রানে মোসাদ্দেক হোসেনের বলে স্টাম্পিং করতে পারেননি নুরুল হাসান সোহান। ২৮ রানে নিজের বলে ফিল্ডিং করে রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি শরিফুল ইসলাম।
সোহানের সুযোগটি অবশ্য ছিল বেশ কঠিন, তবে শরিফুলেরটি ছিল অনেক সহজ। দ্রুত রান নেওয়ার চেষ্টায় পুরান চলে এসেছিলেন মাঝ উইকেটে। অনেক সময় ছিল শরিফুলের, কিন্তু সরাসরি থ্রোয়ে স্টাম্পে লাগাতে পারেননি তিনি। বল ধরে লাগানোর জন্য স্টাম্পের পেছনে ছিল না কোনো ফিল্ডার।
সেই সুযোগ হারানোর আক্ষেপ করে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ।
“সুযোগ এসেছিল আমাদের জন্য। রান আউটের ওই সুযোগটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এটাও বলতে হবে, কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান দারুণ ব্যাটিং করেছে এবং ওদের জুটিই ম্যাচটি আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে। শুরুতে আমাদের বোলাররা ভালো করেছে, পাওয়ার প্লেতে তিনটি উইকেট নিয়েছে। ওদের জুটিই ম্যাচ বের করে নিয়ে গেছে।” ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ২০ ওভারে তোলে ১৬৩ রান। ওপেনিংয়ে ৪৯ রানের ইনিংস খেলেন লিটন দাস, চারে নেমে আফিফ হোসেন করেন ফিফটি।
এরপর বোলিংয়ে ৪৩ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। ৭ ওভার শেষে ক্যারিবিয়ানদের রান ছিল ৪৭। কিন্তু কাইল মেয়ার্স ও নিকোলাস পুরানের ৫১ বলে ৮৫ রানের জুটি তাদেরকে এগিয়ে নেয় জয়ের দিকে। ৩৮ বলে ৫৫ রান করে আউট হন মেয়ার্স। ৩৯ বলে অপরাজিত ৭৪ করে দলকে জিতিয়ে ফেরেন পুরান।
ম্যাচ শেষে পারফরম্যান্স বিশ্লেষণে মাহমুদউল্লাহ তুলে ধরলেন, ব্যাটে-বলে কোথায় ঘাটতি ছিল তার দলের।
“(ম্যাচের আগে) ১৬৩ বললে হয়তো নিয়ে নিতাম। তবে সম্ভবত ১০ রানের ঘাটতি ছিল আমাদের। ১৭০ রানের বেশি করতে পারলে ভালো হতো। লিটন ভালো ব্যাট করেছে, আফিফ দুর্দান্ত ব্যাট করেছে। বোলিংয়েও শুরুতে আমরা ভালো করেছি। তবে ওদের দুই ব্যাটসম্যান সত্যিই ভালো খেলেছে।”
“বেশ কিছু ইতিবাচক দিক আছে। ব্যাটিংয়ের দিক থেকে বললে, আমাদের ব্যাটিং পরিকল্পনা বেশ পরিষ্কার ছিল এবং দুই ওপেনার ভালো শুরু করেছে। বোলিংয়ে আমাদের খুঁজে বের করতে হবে, প্রয়োজনের সময় কীভাবে উইকেট নিতে পারি এবং সুযোগগুলো নিতে পারি।”
পুরানকে আউট করে মেয়ার্সের সঙ্গে জুটি ভাঙার দুটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পুরানের ১৭ রানে মোসাদ্দেক হোসেনের বলে স্টাম্পিং করতে পারেননি নুরুল হাসান সোহান। ২৮ রানে নিজের বলে ফিল্ডিং করে রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেননি শরিফুল ইসলাম।
সোহানের সুযোগটি অবশ্য ছিল বেশ কঠিন, তবে শরিফুলেরটি ছিল অনেক সহজ। দ্রুত রান নেওয়ার চেষ্টায় পুরান চলে এসেছিলেন মাঝ উইকেটে। অনেক সময় ছিল শরিফুলের, কিন্তু সরাসরি থ্রোয়ে স্টাম্পে লাগাতে পারেননি তিনি। বল ধরে লাগানোর জন্য স্টাম্পের পেছনে ছিল না কোনো ফিল্ডার।
সেই সুযোগ হারানোর আক্ষেপ করে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যানকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ।
“সুযোগ এসেছিল আমাদের জন্য। রান আউটের ওই সুযোগটি গুরুত্বপূর্ণ ছিল। তবে এটাও বলতে হবে, কাইল মেয়ার্স ও নিকোলাস পুরান দারুণ ব্যাটিং করেছে এবং ওদের জুটিই ম্যাচটি আমাদের কাছ থেকে বের করে নিয়ে গেছে। শুরুতে আমাদের বোলাররা ভালো করেছে, পাওয়ার প্লেতে তিনটি উইকেট নিয়েছে। ওদের জুটিই ম্যাচ বের করে নিয়ে গেছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live