ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
"আমরা চাইলেও ওদের মতো চার ছয় মারতে পারি না", অবিশ্বাস্য এক তথ্য দিলো লিটন
গতকাল ০৭ জুলাই বৃহস্পতিবার ৫ উইকেটের পরাজয়ে সিরিজ খুইয়েছে টিম টাইগার। ম্যাচ হারের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন দলের অন্যতম ব্যাটিং লিটন। নিজেদের ব্যর্থতার মেনে নেওয়ার পাশাপাশি কাইল মায়ার্স (৩৮ বলে ৫৫) ও নিকোলাস পুরানকেও (৩৯ বলে ৭৪) কৃতিত্ব দিয়েছেন তিনি।
লিটন বলেছেন, ‘আমাদের বোলিংয়ে পরিকল্পনা বাস্তবায়নে একটু সমস্যা হয়েছে। সব বোলাররা সেভাবে প্রয়োগ করতে পারেনি। এছাড়া মায়ার্স ও পুরানকেও কৃতিত্ব দিতে হবে। খুব ভালো ভালো বলেও ওরা মেরে দিয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘এটি ওদের বাড়তি সুবিধা যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে। যেটা আমরা খেলতে পারি না। আমার মনে হয়, এ জিনিসটাও অনেক সময় কাজ করে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই তো তারা মেরে দেবে।’
এসময় ৪১ বলে ৪৯ রানের ইনিংস খেলা লিটন জানান, পাওয়ার হিটার না থাকার কারণে ছয়ের চেয়ে চারের দিকেই বেশি মনোযোগ দেয় বাংলাদেশ। যার প্রমাণ মিলেছে সিরিজের দুই ম্যাচেই। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ১৪টি ছক্কার বিপরীতে বাংলাদেশের ছয় ছিল মাত্র ছয়টি।
একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশের গোটা ইনিংসে যেখানে ছিল মাত্র পাঁচটি ছক্কা, সেখানে পুরান ও মায়ার্স একেকজনের ব্যাট থেকে আসে পাঁচটি করে ছক্কা। বাংলাদেশের ১১ চারের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ মারে ৯টি বাউন্ডারি।
নিজেদের ছয় মারার সামর্থ্যে ঘাটতির কথা জানিয়ে লিটন বলেন, ‘ওরা জন্মগতভাবে অনেক শক্তিশালী। যেকোনো বড় মাঠে ছক্কা মেরে দিতে পারে। যেটা আমাদের দলের অনেকেই সামর্থ্যবান নয়। আমরা সবসময় ব্যাটিংয়ে নেমে চিন্তা করি চার মারার জন্য। আমাদের খেলায় দেখবেন চারই বেশি হয়। যেটা ওদের তুলনায়... ওরা ছয় বেশি মারে। এই পার্থক্য সবসময় থাকে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live