ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
মধ্যরাতে শেষ হল বাংলাদেশ-উইন্ডিজের ম্যাচ, জেনে নিন ফলাফল
সিরিজের শেষ টি-২০ তে প্রথমে ব্যাট করে আফিফ হোসেনের ফিফটিতে ওয়েস্ট ইন্ডিজের সামনে ১৬৩ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় টিম টাইগার। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে উইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন নাসুম আহমেদ। এরপর চতুর্থ ওভারে মেহেদি হাসান আর ৭ম ওভারে সাকিব আল হাসান উইকেট তুলে নিলে ৪৩ রানে ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা।
বাংলাদেশের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন ব্রেন্ডন কিং। তবে তার আগে ওয়াইড দিয়ে শুরু করেন নাসুম। ওই ওভারের শেষ বলে ব্রেন্ডন কিং মাহমুদউল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। কিং ফেরেন ৫ বলে ৭ রান করে।
দুই ওভারের বিরতির পর মেহেদি হাসানের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শামারাহ ব্রুকস সুইপ শট খেললে বল এনামুল হক বিজয়ের তালুবন্দি হয়। এতেই ১২ বলে ১২ রান করে ফেরেন ব্রুকস। উইন্ডিজ ২২ রানে হারায় ২য় উইকেট।
এরপর ৭ম ওভারে বল হাতে আসেন সাকিব আল হাসান। আর এসেই প্রথম বলে ওডিন স্মিথকে তুলে নেন সাকিব। ৪ বলে ২ রান করে স্মিথ যখন ফিরছেন উইন্ডিজের সংগ্রহ তখন মাত্র ৪৩ রান।
তবে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ক্যারিবীয়দের। কাইল মায়ার্স এবং নিকোলাস পুরানের ৫১ বলে ৮৫ রানের জুটিতে ভর করে ক্যারিবীয়রা জয়ের বন্দরে নোঙর করে সহজেই। মায়ার্স ১৫তম ওভারে ৩৮ বলে ৫৫ রান করে যখন ফিরছেন তখন উইন্ডিজের জন্য প্রয়োজন আর মাত্র ৩৬ রান। এরপর রভমান পাওয়েল ৯ বলে ৫ রান করে ফিরলেও বাকি কাজটা সারেন কায়রিবীয় অধিনায়ক।
নিকোলাস পুরান ৩৯ বলে ৭৪ রানের টর্নেডো ইনিংস খেললে ১০ বলে হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে ক্যারিবীয়রা। আর এতেই ২-০'ত টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন নাসুম আহমেদ। এছাড়া একটি করে উইকেট ওঠে মেহেদি হাসান, সাকিব আল হাসান এবং আফিফ হোসের ঝুলিতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live