ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আইসিসির ভারতকে দেওয়া শাস্তিতে নতুন করে লাভবান হল পাকিস্তান
এজবাস্টনে স্লো ওভার রেটিংয়ের জন্য শাস্তি পেয়েছে জাসপ্রিত বুমরাহ দল। যার ফলে ম্যাচ ফির ৪০ শতাংশের পাশাপাশি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই পয়েন্টও হারিয়েছে ভারত। এরফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টি তালিকায় নিচে নেমে গেছে ভারত, তাদের জায়গায় উপরে উঠে এসেছে পাকিস্তান।
এজবাস্টন টেস্টে চতুর্থ ইনিংসে বোলিংয়ের সময় দুই ওভার পিছিয়ে ছিল ভারত। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য ফিল্ডিং দলকে ২০ শতাংশ করে ম্যাচ ফির জরিমানা গুনতে হয়। সে জন্য ম্যাচটিতে দায়িত্বে থাকা রেফারি ডেভিড বুন ভারতকে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করেছে।
এছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী প্রতি ওভারের জন্য এক পয়েন্ট করে কাটা যাওয়াতে এইখানেও দুই পয়েন্ট হারায় ভারত।
এরফলে ভারত ১২ ম্যাচ শেষে ৭৫ পয়েন্ট সংগ্রহ করে। দলটির পয়েন্টের পারসেন্টেজ হচ্ছে ৫২.০৮। অপরদিকে মাত্র ৭ ম্যাচে ৪৪ পয়েন্ট পাওয়া পাকিস্তানের পয়েন্টের পারসেন্টেজ হচ্ছে ৫২.৩৮। যার কারণে ভারতকে টপকে তিনে উঠে এসেছে ভারতের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live