ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ভারতের কোচের চাকরি নিয়ে নিজের অদ্ভুত এক ভুলের কথা শিকার করলেন শাস্ত্রী
গত ২০১৭ সালের জুলাইয়ে দুই বছরের জন্য ভারতের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন শাস্ত্রী। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর মেয়াদ বাড়ানো হয় আরও দুবছর। তার অধীনে ২০১৮-১৯ মৌসুমে এশিয়ার প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ভারত। ২০২০-২১ মৌসুমেও অজিদের মাটি থেকে সিরিজ জিতে আসে দলটি।
আসরের প্রথম দল হিসেবে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। এমন সাফল্যের পরও রাহুল দ্রাবিড়কে শাস্ত্রী জানিয়েছিলেন যে, সে ভুলে ভারতের কোচের দায়িত্ব নিয়েছিলেন। সেই সঙ্গে শাস্ত্রী জানিয়েছেন, ভারতের কোচের দায়িত্ব নেয়ার জন্য দ্রাবিড়ের চেয়ে ভালো কেউ ছিল না।
এ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘আমার থেকে দায়িত্ব নেওয়ার জন্য রাহুলের থেকে যোগ্য ব্যক্তি আর কেউ ছিল না। ভুল করে কোচের চাকরি পেয়েছিলাম, সেটা আমি রাহুলকে বলেছিলাম। আমি ধারাভাষ্য কক্ষে ছিলাম। হঠাৎ আমাকে সেখানে যেতে হলো এবং আমি কাজটি করলাম।’
‘কিন্তু রাহুল এমন একজন যে একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছে। সে কঠিন কাজ করেছে। সে অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিল। তার পর জাতীয় দলের দায়িত্ব নিয়েছে। আমার মনে হয় দল সাড়া দিলে সে এটা উপভোগ করবে।’
ভারতের মতো দেশে ক্রিকেটের জনপ্রিয়তা সবচেয়ে ওপরে। এমন জায়গায় ক্রিকেট খেলা থেকে কোচিং, সবকিছুই করতে গিয়ে অনেক কিছুর খেয়াল রাখতে হয়। ভারতের মতো দেশে লুকানোর কিছু নেই বলে মনে করেন শাস্ত্রী। ভারতের সাবেক প্রধান কোচ জানান, ভারতে প্রতিদিন ১.৪ বিলিয়ন মানুষ আপনাকে কাঁটাছেঁড়া করে।
শাস্ত্রী বলেন, ‘আমি ভেবেছিলাম এটি ফলপ্রসূ হবে। এটা অকৃতজ্ঞ একটা কাজ হতে পারে কারণ আপনি আপনার জীবনের প্রতিটা দিন ১.৪ বিলিয়ন মানুষের দ্বারা কাঁটাছেঁড়া করে। আড়ালের কিছু নেই, লুকানোর কিছুও নেই।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live