ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পরিত্যক্ত মাচেও ক্রিকেটের অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন বিজয়
অবশ্য মুলাত ব্যাটিংয়ে নামার আগে টস হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ডটি গড়েন বিজয়। তবে রেকর্ডটি না হলেই হয়তো বেশি খুশি হতেন তিনি। কারণ রেকর্ডটি যে, বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে লম্বা বিরতির পর টি-টোয়েন্টি দলে ফেরার। যা আনন্দের চেয়ে বেশি আক্ষেপের।
শনিবারের আগে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। প্রায় সাড়ে বছর পর টি-টোয়েন্টি একাদশে ঢুকেছেন তিনি। মাঝে বাংলাদেশ খেলে ফেলেছে ৭৯টি ম্যাচ। দেশের আর কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে নেই এতো বড় বিরতি।
বিজয়ের আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর দখলে। ২০১২ সালে অভিষেকের পর চারটি টি-টোয়েন্টি খেলে বাদ পড়েন এ ডানহাতি পেসার। পরে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে হওয়া সিরিজে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। মাঝের সময়ে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টির সংখ্যা ছিল ৫০টি।
এছাড়া শফিউল ইসলাম ৩৭, নুরুল হাসান সোহান ৩৪, ইমরুল কায়েস ২৭ ও আলআমিন হোসেন ২৭ ম্যাচের বিরতি দিয়ে ফিরেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।
বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরেই অবশ্য বিজয়। এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষক ব্যাটার নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মধ্যে বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live