ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
৩ ব্যাটার, ৪ অলরাউন্ডার ও ৪ বোলার নিয়ে টাইগারদের সম্ভব্য একাদশ
টাইগার ভক্তদের জন্য অসস্তির খবর হল এই সিরিজের আগের ১০ টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে মাত্র একটা ম্যাচ। তাছাড়া সিরিজের আগে ভয়ঙ্কর সমুদ্রযাত্রায় ক্লান্তের পরে অনুশীলনের সুযোগও পাননি টিম টাইগার। এসব প্রতিকূলতার মধ্যে কেমন হচ্ছে আজ বাংলাদেশের একাদশ? তবে একাদশ নিয়ে চূড়ান্ত খবর টসের পরে জানা যাবে।
ওপেনিং জুটিতে যে তামিম ইকবাল থাকছেন না সেটা নিশ্চিত। দেখা যেতে পারে অন্য কাওকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপও না খেলা তামিম এই সংস্করণে ছয় মাসের ছুটিতে আছেন। তার অনুপস্থিতিতে নতুন ওপেনিং জুটির আভাস দিয়েছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
ওপেনিং করতে আজ দেখা যেতে পারে দলে দীর্ঘ দিন পরে সুযোগ পাওয়া এনামুল হক বিজয় ও মুনিশ শাহরিয়ারকে। গত বিপিএলে দুর্দান্ত ব্যাটিং করা মুনিমের অভিষেক গত আফগানিস্তান সিরিজে। সুবিধা করতে না পারলেও তরুণ ওপেনারকে আরও সুযোগ দেওয়ার পক্ষে টিম ম্যানেজমেন্ট। বিজ্ঞাপন
অপর দিকে এনামুল হক বিজয় গত ডিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের মন কেড়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ডাক পেয়ে সুবিধা করতে পারেননি অবশ্য বিজয়, তবে তাকেও আরো সুযোগ দেওয়ার পক্ষে অধিনায়ক মাহমুদউল্লাহ।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘মুনিম এখনও দলে নতুন। বিজয় অনেকদিন পর মাত্র আসলো। ওদেরকে ভালো সময় দিতে হবে। ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে এই নিশ্চয়তা দেওয়া টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব। সঠিকভাবে যেন সুযোগ পায়। এটা নিশ্চিত করা জরুরি। আমার তরফ থেকে আমি এটা চেষ্টা করব। ঠিকভাবে সুযোগ পেয়ে যেন নিজেদের গেমটা খেলতে পারে। আশা করি ওরা সুযোগ পাবে ও ভালো করবে।’
ওপেনিংয়ে এই দুজন গেলে তিন ও চার নম্বরে লিটন দাস ও সাকিব আল হাসান। পাঁচ নম্বরে তখন অধিনায়ক মাহমুদউল্লাহ। ছয়ে আফিফ হোসেন ধ্রুব। তিন পেসারের সঙ্গে তিন স্পিনার নিয়ে একাদশ সাজানোর একটা ইঙ্গিত মিলেছে।
সেক্ষেত্রে স্পিন বিভাগে সাকিব আল হাসানের সঙ্গে শেখ মেহেদি হাসান ও নাসুম আহমেদের থাকার সম্ভবনা বেশি। আবার একজন স্পিনার কমিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে নুরুল হাসান সোহানের কথাও ভাবা হতে পারে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে দারুণ এক ইনিংস খেলেছেন সোহান। বিজ্ঞাপন
পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে ইনজুরি কাটিয়ে উঠা তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। বিজ্ঞাপন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live