ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে ভারতকে ‘অপ্রস্তুত’ বলছেন মঈন
ভারতের অপ্রস্তুত থাকার অবশ্য যথেষ্ট কারণ আছে। অধিনায়ক রোহিত শর্মা খেলা শুরুর কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়েছেন। এক জুন শুরু হতে যাওয়া টেস্টে তিনি অনিশ্চিত।
এছাড়া আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। অবস্থা বেগতিক থেকে দেশ থেকে অফ-ফর্মে থাকা ওপেনার মায়াঙ্ক আগারওয়ালকে উড়িয়ে আনছে ভারত।
সবমিলিয়ে মঈনের চোখে ফেভারিট ইংল্যান্ডই, 'এই সিরিজ যদি গত বছরই শেষ হতো, তাহলে হয়তো ভারত ৩-১ ব্যবধানে জিততে পারতো। তবে এই মুহূর্তে ইংল্যান্ড যেভাবে খেলছে তাতে ভারত কিছুটা অপ্রস্তুত হতেই পারে। কেননা তারা ইংল্যান্ডে বেশি খেলেনি।'
এদিকে রোহিতের ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকায় প্রশ্ন উঠেছে কে ভারতকে নেতৃত্ব দেবেন, তা নিয়ে। এক্ষেত্রে মঈনের পছন্দ বিরাট কোহলিকে। কেননা গত বছর করোনার কারণে সিরিজের শেষ টেস্ট স্থগিত হওয়ার আগপর্যন্ত কোহলির নেতৃত্বেই ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।
মঈন বলেন, 'বিরাট গত বছর অধিনায়কত্ব করেছিল। এক ম্যাচের জন্য হলেও অধিনায়কত্ব তারই প্রাপ্য। তবে এটা অবশ্যই বিরাট বলবে, যে সে অধিনায়কত্ব করবে কিনা। সে সম্ভবত কিছুটা ভারমুক্ত এবং খুশি। টেস্ট অধিনায়কত্ব না করতে পারলেই মনে হয় সে খুশি থাকবে। তবে সে অভিজ্ঞ। ভারতের জন্য এটা অনেক বড় সিরিজ।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live