ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ : খেলবেন না ক্রিস গেইল সরিয়ে নিলেন নিজের নাম
মূলত ‘দ্য সিক্সটিতে’ খেলার জন্যই সিপিএল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন গেইল। কয়েক দিন আগেই ষাট বলের নতুন এই টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। নতুন সব ফিচার নিয়ে শুরু হতে যাওয়া এই আসর নিয়ে রোমাঞ্চিত এই ক্যারিবিয়ান তারকা।
গেইল বলেন, ‘আমি এ বছর সংক্ষিপ্ত ফরম্যাটে খেলবো। নতুন উদ্ভাবন সিক্সটি খেলতে আমি আসলেই রোমাঞ্চিত। বিশেষ করে আমি অপেক্ষায় আছি, মিস্ট্রি টিম বল (মিস্ট্রি ফ্রি হিট) এবং প্রথম ১২ বলে দুই ছক্কা হাঁকিয়ে পাওয়ার প্লের তৃতীয় ওভার আদায় করতে।’
আগামী ২৪ আগস্ট থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। সেন্ট কিটসের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ হবে ২৮ আগস্ট। ছেলেদের ছয়টি দল ও মেয়েদের তিনটি দল এখানে খেলবে। টুর্নামেন্টটির শুভেচ্ছা দূত হিসেবে থাকছেন ক্রিস গেইল।
‘দ্য সিক্সটি’ নামের এই টুর্নামেন্ট ওভার সংখ্যার দিকে থেকে টি টেন এর মতো হলেও এখানে থাকবে ভিন্ন কিছু নিয়ম। ইনিংস প্রতি ব্যাটিং দলের উইকেট থাকবে মাত্র ছয়টি। প্রথম দুই ওভার থাকবে পাওয়ার প্লে, তবে সেই দুই ওভারে দুই ছক্কা হাঁকালেই ব্যাটিং দল পাবে একটি ফ্লোটিং পাওয়ারপ্লে।
তাছাড়া ব্যাটিং চলাকালে ব্যাটার পেতে পারেন ‘মিস্ট্রি ফ্রি হিট’, সেটা নির্ধারণ করে দেবেন দর্শকরা। অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত হবে বিষয়টি। সেটা হলে একটা নির্দিষ্ট বলে আউট হলেও বেঁচে যাবেন ব্যাটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live