ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
তামিমের সহজ স্বীকারোক্তি
দিনের পর দিন পুরো ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যর্থ হচ্ছে, সেটাই বলতে চেয়েছেন তামিম।
সেন্ট লুসিয়া টেস্টের প্রথম দিনের খেলা শেষে তামিম ইকবাল সংবাদ সম্মেলনে এসে বলছিলেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক, ওই অবস্থা থেকে এই অবস্থায় চলে এসেছি। মূলত ব্যাপারটা হচ্ছে, হয় প্রথমে হচ্ছে না, না হলে মাঝে হচ্ছে না। এটিই সমস্যা। আমি এমন কেউ নই যে বলব, অমুকের কারণে হচ্ছে না বা তমুকের কারণে হচ্ছে না। ব্যাটিং বিভাগ হিসেবেই হচ্ছে না। আমি ভালো করি না করি, ছয় নম্বর ভালো করুক বা না করুক, টপ অর্ডার বা মিডল অর্ডারের দিকে আঙুল তুলে লাভ নেই।
কিন্তু এই ব্যর্থতার বৃত্ত ভাঙার উপায় কি? সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়াম ব্যাটারদের জন্য খুব কঠিন কন্ডিশন নয়। বড় সুইং নেই। অসমান বাউন্সও কম। মনোযোগ দিয়ে ব্যাটিং করলে বড় স্কোর গড়া সম্ভব। কাল শেষ বিকেলে বিনা উইকেটে ৬৭ রান তুলে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার যেন সেটাই প্রমাণ করেছেন।
বাংলাদেশি ব্যাটাররা সেখানেই পুরো ব্যর্থ। তামিম ইকবাল নিজে দারুণ শুরু পেয়েছিলেন। কিন্তু উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি। লিটন দাসও বড় স্কোর গড়ার সুযোগ হাতছাড়া করেছেন। বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ।
দিন শেষে তামিম বলেন, দেখুন, জুটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যদি বড় জুটি হয়, তখনই বড় ইনিংস খেলা সম্ভব। আজ আমরা ভালো শুরু করেছি। কিন্তু বড় রান হয়নি। তবু একটা পর্যায়ে আমরা ১২০ রানে (১০৫) ২ উইকেট ছিলাম। সেখান থেকে মিডল অর্ডারে ধস নামে। এরপর লোয়ার অর্ডারে শরীফুল, ইবাদত কিছু রান করেছে। অবশ্যই লিটন ভালো খেলেছে। তবে আমাদের আজ ওই মঞ্চটা তৈরি ছিল বড় করার। টেস্টের প্রথম দিন ১২০ রানে ২ উইকেট, এমন শুরু যে কোনো দিনই নিতে চাইবেন। কিন্তু সেটা কাজে লাগাতে পারিনি। ৩০০-৩২০ রান যদি করতাম, তাহলে এই উইকেটে সেটা ভালো রান হতো।
৬৭ বলে ৪৬ রান করে আউট হওয়ার আগে তামিম চার মেরেছিলেন ৯টি। যতক্ষণ ক্রিজে ছিলেন দারুণ আত্মবিশ্বাসী দেখা গেছে তামিমকে। ধারাভাষ্যকররা অনবরত তামিমের পজিটিভ ব্যাটিংয়ের প্রসংশা করছিলেন। কিন্তু হুট করেই আলগা এক শটে কাটা পড়ে নষ্ট করেছেন বড় ইনিংস খেলার সুযোগ।
তামিম স্বীকার করেছেন নিজের ভুল। বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন শুরু পেলে আমার ইনিংসগুলো সাধারণত বড় হয়। দুঃখজনক যে আজ বড় করতে পারিনি। বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম। হয়তো বলটা যতটা ওঠার কথা ছিল না, ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। (তবে) আমি এমন অজুহাত দেওয়ার মতো কেউ না। দলের অভিজ্ঞ সদস্য হিসেবে এমন শুরু পেলে আমার উচিত সেটাকে বড় করা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live