ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

টেস্টে এটিই প্রথম, সপ্তম উইকেটে এসে ২০০ রানের জুটি

২০২২ জুন ২৫ ১১:১৭:১৯

টেস্টে এটিই প্রথম, সপ্তম উইকেটে এসে ২০০ রানের জুটি

দিন শেষে ১৩০ রানে অপরাজিত আছেন তিনি। ওভারটন ৮৯ বলে অপরাজিত আছেন। ২২৩ বলে ২০৯ রান করেন অবিচ্ছিন্ন দুজন। টেস্টে এটি প্রথম সপ্তম উইকেটে এসে ২০০ রানের জুটি। ইংল্যান্ডের ব্যাটিংয়ে সবচেয়ে বড় পতন ঘটালেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। নিয়েছেন ৩ উইকেট। নেইল ওয়েগনার নেন ২ উইকেট। আরেকটি উইকেট যায় টিম সাউদির।

লিডসের হেডিংলিতে ইংল্যান্ড ৬ উইকেটে দিন শেষ রান করে ২৬৪। দ্বিতীয় দিন শেষে ৭৫ রানে পিছিয়ে আছে ইংলিশরা। ব্যাট হাতে ৫ উইকেটে ২২৫ রান করে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে ১৮ রান যোগ করতে টম ব্লান্ডেলকে হারায় তারা।

কিউই এই ব্যাটারের ব্যাট থেকে এসেছে ৫৫ রান। বেশিক্ষণ টিকতে পারেননি মাইকেল ব্রেসওয়েলও। তিনি ১৩ রান করে ফিরলে টিম সাউদিকে নিয়ে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন ফর্মের তুঙ্গে থাকা ড্যারিল মিচেল। তিনি ২২৮ বলে ১০৯ রানের ইনিংস খেলেছেন।

সাউদির ব্যাট থেকে এসেছে ৩৩ রান। শেষদিকে ওয়েগনার ৪ রানে ফিরে গেলে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট তুলে নিয়েছেন জ্যাক লিচ। আর স্টুয়ার্ট ব্রড ৩ উইকেট নিয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন ম্যাট পটস ও ওলিভিয়ার।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস)- ৩২৯/১০ (১১৭.৩ ওভার) (মিচেল ১০৯, ব্লান্ডেল ৫৫, সাউদি ৩৩; ব্রড ৩/৬২, লিচ ৫/১০০)।

ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ২৬৪/ ৬ (৪৯ ওভার) (বেয়ারস্টো ১৩০*, জেমি ওভারটন ৮৯*; বোল্ট ৩/৭৩, ওয়েগনার ২/৫৩)

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ