ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ ৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরে আসছেন ম্যাক্সওয়েল
দীর্ঘদিন ধরে সাদা পোশাকের ক্রিকেটে নেই ম্যাক্সওয়েল। সময়ের হিসেবে তা প্রায় পাঁচ বছর। সর্বশেষ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে খেলেছিলেন এই অলরাউন্ডার। এরপর বাকি দুই ফরম্যাটে দলের নিয়মিত সদস্য হলেও টেস্ট ক্রিকেটে ছিলেন বিবেচনার বাইরে।
তবে এবার হেডের চোট আর এশিয়ার মাটিতে খেলা হওয়ায় তার উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। মূলত স্পিনারদের বিপক্ষে ভালো খেলায় এবং তার ডানহাতি অফস্পিন কার্যকরী হতে পারে বলে তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রিউ ম্যাকডোনাল্ড।
ম্যাকডোনাল্ড বলেন, 'তার (ম্যাক্সওয়েল) উপমহাদেশে দারুণ রেকর্ড আছে এবং ভারতে বিশেষ করে রাঁচিতে সেঞ্চুরি করেছে এবং সে অফ-স্পিন করতে পারে।'
২৯ জুন শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ জুলাই। দুটো টেস্টই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জস হ্যাজলউড, ট্রাভিস হেড, জস ইংলিস, উসমান খাজা, মারনাস ল্যাবুশেন, নাথান লায়ন, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়াপসন, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live