ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দীর্ঘ ৩০ বছরের খরা কাটলো
যার ফলে চতুর্থ ওয়ানডে অজিদের বিপক্ষে মাঠে নামার আগে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেছিলেন, ‘১৯৯২ সালের পর তাদের আমরা আর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারাতে পারিনি। এবার হারিয়ে সামনে এগুতে চাই।’
৩০ বছরের সেই সিরিজ জয়ের খরা কাটাতে সক্ষম হয়েছে দলটি। কলম্বোতে চতুর্থ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে থ্রিলিং এক ম্যাচে শেষ বলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে শানাকার দল। চারিথ আসালাঙ্কার মেডেন শতকের পর ডেভিড ওয়ার্নারের লড়াইয়ের পরও লঙ্কান বোলারদের নৈপূন্যে ৪ রানের জয় পেয়েছে স্বাগতিকরা।
কলম্বোতে এদিন টসে জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠায় অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ব্যাটিংয়ে নেমে ৩৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পরে শ্রীলঙ্কা। সেখান থেকে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে ১০১ রানের জুটি গড়েন আসালাঙ্কা। ধনঞ্জয়া ফেরেন ৬০ রান করে।
এরপর এক প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও আসালাঙ্কার লড়াকু প্রথম ওয়ানডে শতকে ২৫৮ রানের পুঁজি পায় দলটি। আসালাঙ্কা ১০৬ বলে করেন ১১০ রান। অজি তিন পেসার শিকার করেন ২টি করে উইকেট।
২৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে একপাশে ওয়ার্নার লড়াই চালিয়ে গেলেও অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ৯৯ রান করে আউট হয়ে ফিরলে শেষদিকে কামিন্সের ৩৫ রানে ম্যাচে থাকে দলটি। শেষ ওভারে জয়ের জন্য ১৯ রান লাগতো অজিদের।
প্রথম ৫ বলে ১৪ রান তুলে অজিদের ম্যাচে রাখেন ম্যাথু কুহনেমান। তবে শেষ বলে ক্যাচ হয়ে ফিরলে শ্রীলঙ্কা জিতে ৪ রানে। লঙ্কানদের পক্ষে সব ৮ বোলারের ৭ জনই উইকেট শিকার করেন। ম্যাচসেরা হোন শতক হাঁকানো আসালাঙ্কা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live