ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
‘কাজ শেষ করতে পারেননি’
হাতে পড়ে মাত্র চার মাস। বিশ্বকাপের দলে কাদের নেওয়া হবে সে ব্যাপারে এখনও অন্ধকারে দল পরিচালন সমিতি। খোদ কোচই বলেছেন এ কথা। প্রসঙ্গত, বিশ্বকাপে এ বারই প্রথম অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা। অধিনায়ক হওয়ার পরেই জানিয়েছিলেন, দ্রুত টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করাই তাঁদের লক্ষ্য। দ্রাবিড় নিজেই বলছেন, সেই লক্ষ্য পূরণের পথে পিছিয়ে রয়েছে ভারতীয় দল।
দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হয়েছে অমীমাংসিত অবস্থায়। বিরাট কোহলী, রোহিত শর্মা-হীন সেই দলে আগামী দিনের ক্রিকেটারদের দেখে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারা সুযোগ পাবেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে, তা এখনও পরিষ্কার নয়। ম্যাচের পর দ্রাবিড় বলেছেন, “কোনও প্রতিযোগিতা কাছাকাছি চলে এলে দল গঠনের প্রক্রিয়া শুরু করে দিতে হয়। পুরো দল না হলেও অন্তত মোটামুটি একটা দল তৈরি রাখতে হয়। বিশ্বকাপে ১৫ জনকে দলে নেওয়া যাবে। তার জন্য অন্তত ১৮-২০ জনকে তৈরি রাখতে হবে। চোট-আঘাতের জন্য এক-দু’জন বদলাতে পারে। এগুলো হাতে নেই। মূল দলটা যত দ্রুত সম্ভব আমাদের তৈরি করে ফেলতে হবে।”
সেটা কবে হবে, সে ব্যাপারে স্পষ্ট দিশা দ্রাবিড় দেখাতে পারেননি। বলেছেন, “আয়ারল্যান্ডের বিরুদ্ধে পরের সিরিজে, না কি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর চূড়ান্ত দল গঠন হবে, সেটা এখনই বলা মুশকিল। দ্রুততার সঙ্গে চূড়ান্ত দল গঠন আমাদের প্রধান লক্ষ্য।” প্রসঙ্গত, আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি দলে নেতা হয়েছেন হার্দিক পাণ্ড্য। সেখানে তরুণদের খেলিয়ে দেখে নেওয়া হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম সারির ক্রিকেটারদেরই খেলার সম্ভাবনা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live