ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আমি একাই যদি কোচিং ও অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা
সর্বশেষ কয়েক সিরিজ ধরেই ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা। দ্রুত উইকেট হারানোর সঙ্গে একটুতেই ব্যাটিং ধস, তাতে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেও মাত্র ৭৬ রানে ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা।
শেষ পর্যন্ত বাংলাদেশ অল আউট হয়েছিল ১০৩ রানে। অ্যান্টিগা টেস্ট শেষে ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা নিয়ে কথা বলেছেন সাকিব। সেই সঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, যার সমস্যা তার নিজেকেই সমাধান করতে হবে। কেউ কারও সঙ্গে কথা বলে খুব বেশি উপকৃত হবে না।
ব্যাটারদের টেকনিক্যাল সমস্যা নিয়ে সাকিব বলেন, ‘না, টেকনিক্যালিও অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে ক্রিজে থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব।’
‘এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারে। সব জায়গায় উন্নতি দরকার।’
অধিনায়কের চোখে ক্রিকেটারদের টেকনিক্যাল সমস্যা চোখে পড়লেও তা নিয়ে কোচের সঙ্গে আলোচনা করতে চান না সাকিব। বাংলাদেশের টেস্ট অধিনায়ক জানিয়েছেন, অধিনায়কত্বের সঙ্গে কোচিং করতে হলে তো সমস্যা। সাকিব সাফ জানিয়ে দিয়েছেন, যার কাজ সেটা তারই করা উচিত।
সাকিব বলেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় বেটার। আমার দায়িত্ব যতটুকু ততটুকু পালন করার চেষ্টা করবো। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live