ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
একই ম্যাচে সাকিব আল হাসান, বাবর আজম এবং বিরাট কোহলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ছাড়া আর কোন ক্রিকেট টুর্নামেন্টের দেখা যায়না ভারতীয় ক্রিকেটারদের। অন্যদিকে আইপিএলে নিষিদ্ধ রয়েছে পাকিস্তানি ক্রিকেটাররা। সবশেষ ১০ বছর আগে ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিল দুই দল।
এরপর শুধু বিশ্বকাপ ও এশিয়া কাপ এলে দেখা মেলে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের। তবে এবার একই দলে দেখা যেতে পারে ভারত এবং পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটারদের। প্রথমবারের মত একসাথে দলে দেখা যেতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাবর আজম এবং বিরাট কোহলিকে।
গুঞ্জন শোনা যাচ্ছে, প্রায় ১৬ বছর পর আবারও আয়োজন করা হবে আফ্রো-এশিয়া কাপ। যেখানে আফ্রিকা দলে খেলেন আফ্রিকা মহাদেশের ক্রিকেটার ও এশিয়া দলের হয়ে মাঠে নামেন এশিয়ান দলগুলোর খেলোয়াড়রা। ২০২৩ সালে হতে পারে এই আফ্রো-এশিয়া কাপ।
এমনটাই জানিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিপণন ও অনুষ্ঠান প্রধান প্রভাকরণ থানরাজ। আমেরিকান বাণিজ্যিক বিষয়ক ম্যাগাজিন ফোর্বসে এ কথা জানিয়েছেন থানরাজ।
থানরাজ বলেছেন, “আমরা ভারত ও পাকিস্তানের ক্রিকেট বোর্ডে প্রস্তাব পাঠিয়েছি। আমাদের পরিকল্পনা হলো ভারত-পাকিস্তানের শীর্ষস্থানীয় খেলোয়াড়দের এশিয়া একাদশে রাখা। এটি চূড়ান্ত হলেই আমরা স্পন্সরশিপ ও ব্রডকাস্টিং নিয়ে দৌড়ঝাঁপ শুরু করবো। এটি অনেক বড় আয়োজন হবে।”
একই আশা আফ্রিকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান সুমোদ দামোদারের, “খেলোয়াড়দের মাঝে সেতুবন্ধন তৈরি করে তাদের একই দলে খেলানোর সুযোগের অপেক্ষায় আছি। আমি নিশ্চিত রাজনীতি দূরে সরিয়ে খেলোয়াড়রাও এটি চায়। ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের একই দলে খেলতে দেখা দারুণ বিষয় হবে।”
২০০৭ সালে সবশেষ হয়েছিল আফ্রো-এশিয়া কাপ। যেখানে এশিয়ার হয়ে খেলেছিলেন মহেন্দ্র সিং ধোনি, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ ইউসুফ, সনাত জয়াসুরিয়ার মতো তারকারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live