ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পরিকল্পনায় ভারতের সেরা ক্রিকেটার: নেহরা
২০২১ সালে নামিবিয়ার বিপক্ষে শেষবার টি-টোয়েন্টিতে দেখা গিয়েছিল শামিকে। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে আর খেলেননি তিনি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে শামিকে বিবেচনা না করার কারণ হিসেবে আপাতত এটাই মেনে নিচ্ছেন নেহরা।
তবে শামিকে ভারত বিশ্বকাপে অবশ্যই খেলাবে ম্যানেজমেন্ট, এমনটাই জোরালো বিশ্বাস নেহরার। কেননা জাতীয় দলের হয়ে নিয়মিতই ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন শামি।
নেহরা বলেন, 'মনে হচ্ছে সে (শামি) টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় নেই। তবে আমরা তার সক্ষমতা সম্পর্কে জানি। সে যদি এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে না-ও খেলে, তবুও ২০২৩ বিশ্বকাপে ভারত তাকে দলে রাখবে। এই বছর আমাদের ওয়ানডে ম্যাচ বেশি নেই।'
'আইপিএলের পর শামি বিরতিতে আছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের পর ভারত তাকে ৫০ ওভারের খেলায়ও রাখতে পারে। ইংল্যান্ডের মতো সেরা একটি দলের সঙ্গে তিনটি ওয়ানডে খেলে আপনি তাদের অবশ্যই হারাতে চাইবেন। এজন্য আপনার সেরা বোলার থাকতে হবে। এই তালিকায় শামি অবশ্যই থাকবে।'
শামি ছাড়াও সমৃদ্ধ ভারতের পেস বোলিং লাইনআপ। শামি সুযোগ না পেলেও, যোগ্য পেসারদের নিয়েই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে ভারত- এমনটাই বিশ্বাস ভারতের সাবেক এই পেসারের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- লজ্জার রাত! যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিরল রেকর্ড গড়ল ব্রাজিল
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live