ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
আর ৪৭ রান প্রয়োজন বাংলাদেশের
দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশ দলের। দিনের খেলা শুরুর আধা ঘণ্টা পরই ধৈর্য্য হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৮ রান নিয়ে দিন শুরু করা এই ব্যাটার কাইল মেয়ার্সের বুকের উপরে ওঠা বাউন্স বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৭ রান করে।
এরপর মুমিনুল হক বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি মেয়ার্সের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন। যদিও রিভিউ নিয়েছিলেন তিনি। টিভি রিপ্লেতে দেখা যায় বল মিডল স্টাম্পে হিট করে লেগ স্টাম্পে ছুঁয়ে গেছে। ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। প্রথম ইনিংসে এই ব্যাটার আউট হয়েছিলেন শূন্য রানে।
ইনিংসের ৪০তম ওভারে তৃতীয় বলে মাহমুদুল হাসান জয়ের সিঙ্গেলে বাংলাদেশের সংগ্রহ শতরান ছাড়ায়। এর পরের বলেই কেমার রোচকে কাট করতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ১৭ রান করা লিটন দাস। দিনের শুরু থেকেই দারুণ ধৈর্য্যশীল ব্যাটিং করেছেন জয়।
যদিও ব্যক্তিগত ৪২ রানে তিনি রোচের করা অফ স্টাম্পের অনেক বাইরে বল খেলতে গিয়ে উইকেটকিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন। এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে লাঞ্চের আগ পর্যন্ত সামাল দেন সাকিব আল হাসান।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ (প্রথম ইনিংস)- ১০৩/১০ (৩২.৫ ওভার) (তামিম ২৯, লিটন ১২, সাকিব ৫০, এবাদত ৩; সেলেস ৩/৩৩, জোসেফ ৩/৩৩, রোচ ২/২১)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস)- ২৬৫/১০ (১০২.৫ ওভার) (ব্র্যাথওয়েট ৯৪, ব্ল্যাকউড ৬৩, ক্যাম্পবেল ২৪, বোনার ৩৩; মিরাজ ৪/৫৯, খালেদ ২/৫৯)
বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস)- ১১৫/৬ (৪৯ ওভার) (তামিম ২২, জয় ৪২, শান্ত ১৭, লিটন ১৭, সাকিব ৫*, সোহান ২*)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live