ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কোহলির পাশে দিব্যি দৌড়চ্ছেন,প্রশ্ন উঠেছে ভারতীয় সমর্থকদের মনে
বিসিসিআইয়ের টুইট করা একটি ছবিতে বিরাট কোহলীর পাশে এক জনকে ছুটতে দেখা যাচ্ছে। তিনি কে, সেই প্রশ্ন উঠেছে। তিনি ভারতের কোনও ক্রিকেটার নন। তা হলে? সাপোর্ট স্টাফ? এই প্রশ্ন ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে। কেউ কেউ তো চিনতে ভুল করে ওই ব্যক্তিকে ভারতীয় ক্রিকেটার ঈশান কিশন বলে ফেলেছেন।
কোহলীর পাশে যাঁকে ছুটতে দেখা যাচ্ছে তাঁর নাম সোহম দেশাই। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচ। কোহলীদের সঙ্গে তিনিও ইংল্যান্ডে গিয়েছেন। রুটদের বিরুদ্ধে নামার আগে সব ক্রিকেটাররা যেন তরতাজা থাকেন সে দিকে নজর দিতে বেশ কয়েক দিন আগে থেকে দলকে নিয়ে অনুশীলন শুরু করেছেন তিনি।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত গুজরাত দলের স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচ ছিলেন সোহম। ২০১৭ সালে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচের দায়িত্ব পান তিনি। ২০২০ সালে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচ নিক ওয়েবের সহকারি করা হয়। ২০২১ সালের টি২০ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পরে পদত্যাগ করেন নিউজিল্যান্ডের ওয়েব। ২০২১ সালের নভেম্বর মাস থেকে কোহলীদের স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচের কাজ করছেন সোহম।
১ জুলাই থেকে বার্মিংহ্যামে বেন স্টোকস, জো রুটদের বিরুদ্ধে নামবেন কোহলীরা। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে তাঁরা। পঞ্চম টেস্টের আগে কোভিড সংক্রমণ বাড়ায় সিরিজ স্থগিত করা হয়েছিল। সেই ম্যাচ হবে ১ জুলাই থেকে। তার আগে অনুশীলনে কোনও খামতি রাখতে চাইছে না ভারত। কোহলীদের উপর কড়া নজর রাখছেন দলের স্ট্রেংথ অ্যান্ড পারফরম্যান্স কোচ সোহম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live