ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
লজ্জার রেকর্ডে এক ও অনন্য বাংলাদেশ
১৯৮০ সালে ঘরের মাঠ করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণের সামনে পাকিস্তানের ছয় ব্যাটসম্যান শূন্য রানে ফিরতে বাধ্য হয়। পরবর্তীতে এমন লজ্জার সামনে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে পাকিস্তানের ঘটনার ১৬ বছর পর। ভারতের মাঠে এমন লজ্জা দেখে প্রোটিয়ানরা।
এর ছয় বছর পর ২০০২ সালে প্রথমবার টেস্টের এক ইনিংসে ছয় ডাকের শিকার হয় বাংলাদেশ। ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের পেস অ্যাটাকের সামনে ছয় ব্যাটসম্যানের শূন্য রানে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ।
এরপর অবশ্য একই লজ্জার রেকর্ডে ভাগ বসায় ভারত ও নিউজিল্যান্ডও। তবে এই তালিকায় বাংলাদেশ ছাড়া অন্যসব দল একবারই এমন লজ্জার সামনে পড়ে। অথচ বাংলাদেশ একমাত্র দল হিসেবে টেস্টে তিনবার ইনিংসে ছয় শূন্যের লজ্জা দেখেছে।
২০০২ সালে উইন্ডিজের বিপক্ষে প্রথমবার এমন লজ্জার রেকর্ড গড়ার ২০ বছর পর শ্রীলঙ্কার বিপক্ষেও বাংলাদেশের ছয় ব্যাটসম্যান একই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার বাজে কীর্তি গড়েন।
অবশ্য সেই ম্যাচে লিটন দাস ও মুশফিকুর রহিমের জোড়া শতকে অন্য আরেকটি রেকর্ড গড়ে টাইগাররা। ৬ উইকেট যাওয়ার পরও ইনিংস সর্বোচ্চ ৩৬৫ রান করেছে টাইগাররা।
লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে লজ্জার এই কীর্তি গড়ার পরের ম্যাচেই উইন্ডিজদের বিপক্ষে অ্যান্টিগাতে আবারও একই লজ্জার শিকার হলো বাংলাদেশ। যার ফলে প্রথম ও একমাত্র দল হিসেবে ইনিংসে ছয় শূন্যের লজ্জার রেকর্ড তিনবার গড়লো বাংলাদেশ। যেখানে অন্য কারো নেই একবারেরই বেশি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live