ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
এটা আমাদের দিন ছিল: জোসেফ
অ্যান্টিগা টেস্টের প্রথমদিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১০৩ রান তুলতে পেরেছে সাকিবের দল। স্বীকৃত চার ব্যাটারসহ দলের মোট ছয় জন ব্যাটার আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই, অর্থাৎ শুন্য রানে।
ইনিংস সর্বোচ্চ ৫১ রান করেছেন অধিনায়ক সাকিব নিজেই। এছাড়া দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল দুজন। শুরুতে তামিম করেন ২৯ রান। তাছাড়া ইনফর্ম লিটন দাসও ১২ রানের বেশি করতে পারেননি।
জোসেফ বলেন, 'এটা খুবই ভালো (পারফরম্যান্স)। আপনি যখন বোলিং করে কোনো দলকে প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট করে দিবেন, এটা আপনার জন্য ভালো দিন। এটা আদর্শ না, তবে এটাই কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা এখানে কাজটা ভালোভাবে সম্পন্ন করতে পেরেছি।'
অ্যান্টিগার উইকেট আর কন্ডিশন সবই পেসারদের বাড়তি সহযোগিতা করেছে। আর তা ষোল আনাই কাজে লাগিয়েছে ক্যারিবিয়ান পেসাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশের প্রথম ইনিংসে তিনটি করে উইকেট পেয়েছেন জেইডেন সিলস এবং আলজারি জোসেফ। দুটি করে উইকেট নিয়েছেন কেমার রোচ এবং কাইল মেয়ার্স।
জোসেফ বএলন, 'উইকেটে প্রচুর আর্দ্রতা ছিল, টস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। উইকেট কিছুটা কঠিন ছিল তাই আপনাকে এর সঙ্গে কিছুটা মানিয়ে নিতে হবে, কিছুটা সময় নিতে হবে কারণ এটি বেশ ধীর গতির (উইকেট) ছিল।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live