ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
শেষ হলো শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচ
বৃহস্পতিবার পাল্লেকেলেতে আগে ব্যাট করে ৪৭.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২০ রান করে শ্রীলঙ্কা। তখন বৃষ্টি নামলে অসিদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩ ওভারে ২১৬ রান। জবাব দিতে নেমে ৩৭.১ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় সফরকারীরা, লঙ্কানরা পায় ২৬ রানের জয়।
এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরালো স্বাগতিকরা। পাঁচ ম্যাচ সিরিজের পরের তিন ওয়ানডে ১৯, ২১ ও ২৪ জুন। সবগুলো ম্যাচই হবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।
দ্বিতীয় ম্যাচটিতে বৃষ্টির বাগড়া আসার আগে লঙ্কানদের প্রথম আট ব্যাটারের সবাই দুই অঙ্কে যান। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন কুশল মেন্ডিস। এছাড়া দাসুন শানাকা ও ধনঞ্জয় ডি সিলভার ব্যাট থেকে আসে সমান ৩৪ রান করে।
অস্ট্রেলিয়ার পক্ষে একাই চার উইকেট নেন ডানহাতি পেসার প্যাট কামিন্স। এছাড়া অভিষিক্ত বাঁহাতি স্পিনার ম্যাথু কুনহামান ও গ্লেন ম্যাক্সওয়েল নেন দুইটি করে উইকেট।
পরে পরিবর্তিত লক্ষ্যে খেলতে নেমে জয়ের পথেই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার ৩৭, স্টিভ স্মিথ ২৮, ট্রাভিস হেড ২৩, মার্নাস লাবুশেন ১৮ ও ম্যাক্সওয়েলরা ৩০ রান করলে ইনিংসের ৩৪ ওভারে মাত্র ৫ উইকেট হারিয়েই ১৭০ রান করে ফেলে অস্ট্রেলিয়া।
শেষ ৯ ওভারে পাঁচ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৬ রান। কিন্তু ৩৫তম ওভারে ম্যাক্সওয়েল ফিরে যাওয়ার পর আর মাত্র ১৯ রান করতে সক্ষম হয় অসিরা। শেষ দিকের দারুণ বোলিংয়ে ২৬ রানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিক শ্রীলঙ্কা।
লঙ্কানদের পক্ষে বল হাতে চামিকা করুনারাত্নে নিয়েছেন ৩ উইকেট। সঙ্গে ব্যাটিংয়েও ১৮ রান করায় ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। এছাড়া দুশমন্থ চামিরা, ধনঞ্জয় ডি সিলভা ও দুনিথ ওয়েলালাগে নেন দুইটি করে উইকেট।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live