ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
হতাশার দিনে চমক দেখালো টাইগার বোলাররা
ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ফিরতে হয় মাহমুদুল হাসান জয়কে। ১১ ইনিংসে এ নিয়ে পাঁচ বার ডাক মেরেছেন এই তরুণ ওপেনার। শেষ মুহূর্তে ক্যারিবীয় শিবিরে যুক্ত হওয়া কেমার রোচের বল সামলাতে না পেরে ক্যাচ দেন স্লিপে থাকা এনক্রুমাহ বোনারের হাতে।
জয়কে দিয়ে শুরু ভাঙনের, এরপর একে একে বিদায় নেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক। তিন দিনের প্রস্তুতি ম্যাচে শান্তর ব্যাটে ফিফটির ইনিংসটা বেশ আশা জাগালেও রোচের দ্বিতীয় ওভারেই ফিরতে হয় বোল্ড হয়ে খালি হাতে।
মুমিনুল হকের খারাপ সময়টা যেন শেষই হচ্ছে না। ব্যাটে রান নেই, হারাতে হয়েছে নেতৃত্বটাও। তাতেও যেন ক্রিকেট ঈশ্বর মুখ তুলে চাইছেন না তার দিকে। অনুশীলন ম্যাচে ০ আর ৪ রানের পর মূল ম্যাচেও খুলতে পারেননি রানের খাতা। জ্যেডেন সিলসের ক্যাচ দেন ব্ল্যাকউডের হাতে।
একপাশ আগলে রাখা তামিম ১৯ রান করে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রান। তবে লম্বা করতে পারেননি ইনিংস। ২৯ রান করে সাজঘরে ফিরতে হয় আলজারি জোসেফের বলে জশুয়া ডি সিলভার গ্লাভসে।
তামিমের বিদায়ের পর লিটন দাসকে ১২ রানে ফেরান কাইল মায়ার্স। একই ওভারের শেষ বলে নুরুল হাসান সোহানও বিদায় নেন এলবিডব্লু হয়ে রানের খাতা না খুলেই।
দলের এমন পরিস্থিতিতে সাকিবই কেবল ভরসা। সেই আস্থার প্রতিদানও দিয়েছেন নতুন নেতা। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর বলতে গেলে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে খেলেছেন বুক চিতিয়ে। তুলে নেন ফিফটি। সঙ্গে থাকা মেহেদী মিরাজ ২২ রান খেললেও ২ রান করে বিদায় নেন সিলসের বলে ক্যাচ দিয়ে।
সাকিব ফিফটি করলেও ধৈর্যের সঙ্গে হেরেছেন, দেখিয়েছেন বড় শট খেলার প্রবণতা। বড় শটই হলো কাল, জোসেফকে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দেন রোচের হাতে। ৬৭ বলে ৫১ রান করে ফেরেন সাজঘরে। এরপর মোস্তাফিজুর রহমানের ০, খালেদ আহমেদের ০ রানে ফেরায় শেষ পর্যন্ত ১০৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।
উইন্ডিজের পক্ষে কেমার রোচ, জ্যেডেন সিলস, আলজারি জোসেফ ও কাইল মায়ার্স নেন সমান ২টি করে উইকেট।
বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ও জন ক্যাম্পবেল খেলেছেন ধীরে সুস্থে। ক্যাম্পবেল অনেকটা ভাগ্যের কাছে হেরে গেছেন। দীর্ঘ ১৬ মাস পর টেস্টে ফেরা মোস্তাফিজের স্লোয়ার বল ব্যাটে লেগে চলে যায় স্টাম্পে অনেকটা ধীরে। বেল পড়ে বোল্ড হয়ে ফিরতে হয় ২৪ রান করে সাজঘরে।
এরপর রেয়মন রেইফার এবাদতের বলে ক্যাচ দেন উইকেট রক্ষক নুরুল হাসানের হাতে। এই দুই উইকেটই দিন শেষে সান্ত্বনা হলো বাংলাদেশের জন্য। নইলে গোটা দিনই স্বাগতিকদের।
দিন শেষে ক্যারিবীয়রা ২ উইকেটে ৯৫ রান তুলে ৮ রানে পিছিয়ে থাকলেো কাল যে বড় লিড নেবে সেটা বলাই যায়। ক্রেইগ ব্র্যাথয়েট ৪২ ও এনক্রুমাহ বোনার আছেন ১২ রানে অপরাজিত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live