ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দুর্দান্ত ব্যাটিংয়ে, বিপর্যয় সামলাচ্ছেন সাকিব-মিরাজ
ম্যাচ শুরুর পরই বোঝা যায় অধিনায়ক সিদ্ধান্ত ভুল নেননি। ১৬ রানের মধ্যে বাংলাদেশের টপ অর্ডারের তিন উইকেট তুলে নিয়ে সেশনটি নিজেদের করে নেয়ার আভাষ দিয়েছিলেন ক্যারিবীয় বোলাররা। ইনিংসের দ্বিতীয় বলেই কোনো রান না করে কেমার রোচের বলে স্লিপে এনক্রুমাহ বোনারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন মাহমুদুল হাসান জয়।
এরপর নাজমুল হোসেন শান্তও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি রোচের দ্বিতীয় ওভারে বোল্ড হয়ে ফিরেছেন কোনো রান না করেই। দ্রুত দুই উইকেট হারানোর পর তামিমকে সঙ্গ দিতে পারেননি মুমিনুল। তিনিও কোনো রান করতে পারেননি। জেইডেন সিলেসের স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে দ্বিতীয় স্লিপে জার্মেইন ব্ল্যাকউডকে ক্যাচ দেন এই বাঁহাতি ব্যাটার।
এরপর বেশ লিটনকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করছিলেন তামিম। যদিও পানি পানের বিরতির পর ধৈর্য্য ধরে রাখতে পারেননি তিনি। ব্যক্তিগত ২৯ রানে তিনি আলজারি জোসেফের লেগ সাইডের বাইরে বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন।
লিটনকে আউট করেছেন কাইল মেয়ার্স। লিটন এগিয়ে ডিফেন্স করতে চেয়েছিলেন। যদিও বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটরক্ষক জসুয়া দা সিলভার হাতে। নুরুল হাসান সোহান নিজের খেলা দ্বিতীয় বলে এলবিডব্লিউ হয়েছেন সেই মেয়ার্সের বলেই।
যদিও রিভিউ নিয়েছিলেন। তবে টিভি আম্পায়ার বহাল রাখেন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকেই। ফলে কোনো রান না করেই ফিরতে হয় এই উইকেটরক্ষক ব্যাটারকে। লাঞ্চের আগে অধিনায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ব্যাটে বিপর্যয় সামাল দিতে লড়েছে। বাংলাদেশ প্রথম সেশন শেষ করেছে ৬ উইকেটে ৭৬ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ- ৭৬/৬ (২৫ ওভার) (তামিম ২৯, লিটন ১২, সাকিব ২৭*, মিরাজ ২*; রোচ ২/২১, মেয়ার্স ২/১০)
বাংলাদেশ একাদশ- তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, খালেদ আহমেদ, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ- ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমার বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া দা সিলভা (উইকেটরক্ষক), আলজারি জোসেফ, কাইল মায়ার্র্স, কেমার রোচ, রেমন রেইফার, জেইডেন সিলেস ও গুডাকেশ মটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live