ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ব্যাট হাতে দাড়াতেই পারছেন না টাইগার ব্যাটসম্যানরা
অ্যান্টিগায় টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। ক্যারিবীয় পেসার কেমার রোচ ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হেনেছেন। বাইরের বল অযথা খোঁচা দিয়ে স্লিপে ক্যাচ হয়েছেন মাহমুদুল হাসান জয় (১ বলে ০)। টেস্টে ১১ ইনিংসে তার শূন্য এ নিয়ে ছয়টি।
এক ওভার বিরতি দিয়ে এসে রোচ তুলে নিয়েছেন টপঅর্ডারের আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তকেও। ব্যাট-প্যাডের ফাঁক গলে বোল্ড হওয়া শান্তও করেছেন শূন্য, ৫ বল খেলে। ফলে ৩ রান তুলতেই ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
এরপর ব্যাট করতে নেমে তামিমের সঙ্গে জুটি বাধার চেষ্টা করেছিলেন মুমিনুল হক। আশা ছিল, নেতৃত্বের ভারমুক্ত হওয়ার পর নিজেকে ফিরে পাবেন টেস্টে বাংলাদেশের সেরা এই ব্যাটার। কিন্তু, না। তিনি নিজেকে যেন হারিয়ে খুঁজছেন। কোনোভাবেই ফর্মে ফিরতে পারছেন না।
আজও সুযোগ ছিল তার সামনে নিজেকে মেলে ধরার। কিন্তু না, মাহমুদুল হাসান জয় আর নাজমুল হোসেন শান্তর দেখানো পথে হেঁটে তিনিও আউট হলেন শুন্য রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২০ রান। তামিম ইকবাল ১৯ আর লিটন দাস ব্যাট করছেন ১ রান নিয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live