ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

নীতা আম্বানি জানালেন আইপিএল নিয়ে রয়েছে বিশেষ পরিকল্পনার কথা

২০২২ জুন ১৬ ২০:৩৮:১৪

নীতা আম্বানি জানালেন আইপিএল নিয়ে রয়েছে বিশেষ পরিকল্পনার কথা

আগামী ৫ মরশুমে মোট ৪১০টি ম্যাচ দুই ধরণের মঞ্চে সম্প্রচারের দায়িত্বে থাকবে এই দুই সংস্থা। এবারে বিষয়টি নিয়ে মুখ খুললেন মুম্বই ইন্ডিয়ান্সের মালকিন তথা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর নীতা আম্বানি-ও। বুধবার ভায়াকম-১৮ তরফে এক অফিসিয়াল বিবৃতিতে তিনি জানিয়ে দিলেন আইপিএল নিয়ে তাঁদের পরিকল্পনা ঠিক কী।

ভায়াকম-১৮ আম্বানি গোষ্ঠীর-ই অধীনে। সেই মর্মে মুকেশ আম্বানি-ঘরণী জানিয়ে দেন, বিশ্বের কোণায় কোণায় ছড়িয়ে থাকা ভক্তদের কাছে আইপিএলকে নিয়ে যাওয়া-ই তাঁদের প্রাথমিক লক্ষ্য। তাঁর কথায়, “খেলা আমাদের একত্রিত করে। আমাদের বিনোদন দেয়। আমাদের অনুপ্রাণিত করে। আর আইপিএল ভারতের সেরাকে তুলে ধরে।” ব্যখ্যা দেন, “এ কারণেই আমাদের লক্ষ্য হল, বিশ্বের সকল ক্রিকেটপ্রেমীর কাছে ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আইপিএলকে পৌঁছে দেওয়া।”

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ