ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

একটু পরেই ম্যাচ , যেভাবে দেখবেন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

২০২২ জুন ১৬ ১২:০৯:১৯

একটু পরেই ম্যাচ , যেভাবে দেখবেন বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

একটি টিভি চ্যানেলের ইচ্ছা থাকলেও সিন্ডিকেটের চাপে স্বত্ব নিতে পারেনি বলে অভিযোগ। গতকাল বুধবার জানা গেছে, সিরিজের স্বত্ব আগে থেকে মধ্যস্বত্বভোগী কিনে রাখায় সংকট তৈরি হয়েছে। এর পরও আশা করা হচ্ছে, শেষ মুহূর্তে সমস্যার সমাধান হবে।

এবারের সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। জাতীয় গুরুত্বপূর্ণ এই স্থাপনার প্রচারের স্বার্থেও খেলা সম্প্রচার সমস্যার সমাধান হতে পারে। বিসিবি কর্মকর্তারা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে।

প্রথম টেস্ট যেহেতু আজ বৃহস্পতিবার রাত ৮টায় শুরু হবে। সমস্যা সমাধানের পথ ওই দিন সন্ধ্যা পর্যন্ত আছে বলে মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত টিভিতে খেলা দেখা না গেলেও ডিজিটাল মাধ্যমে দেখা যেতে পারে খেলা।

যেমন- আইসিসির ওয়েবসাইটে ঢুকে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডে সামান্য মূল্য পরিশোধ করে দেখা যাবে খেলা। টফি অ্যাপেও খেলা দেখা যেতে পারে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদের ইউটিউব চ্যানেলেও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ