ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বিশ্রামে যাচ্ছেন লিটন,নতুন করে দলের সাথে যুক্ত হচ্ছেন
দলীয় সূত্রের খবর, ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়াতে এন্টিগা টেস্টে কিপিং করতে চাচ্ছেন না তিনি। টেস্টে কিপিংয়ে লিটনের সাময়িক এই বিরতি চাওয়ার খবর ঢাকার বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে। লিটন তাঁর ইচ্ছার কথা জানালেও সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
নুরুল হাসান সোহান থাকায় লিটনকে একটু ছাড় দিতেও পারেন কোচ রাসেল ডমিঙ্গো এবং অধিনায়ক সাকিব আল হাসান। ইয়াসির রাব্বি চোটে পড়ায় সোহানের খেলার সম্ভাবনা বেড়েছে। টিম ম্যানেজমেন্টের পছন্দের তালিকার শীর্ষেই রয়েছেন তিনি। সোহান খেললে ফিল্ডিংটা উইকেটের পেছনেই করেন সাধারণত।
এই কাজটা ভালোও পারেন তিনি। যে কারণে সোহানের নামের সঙ্গে দেশসেরা কিপারের তকমা লেগেছে অনেকদিন আগেই। সেদিক থেকে দেখলে সোহানকে উইকেটের পেছনে রেখে ফিল্ডার হিসেবে খেলতেই পারেন লিটন। কিপিং গ্লাভস ছাড়া খেলার অভ্যাস ভালোই আছে তাঁর, ওয়ানডেতেই এই ভূমিকায় থাকেন তিনি।
ফিল্ডিংটা ভালোও করেন তিনি। কিপিং করতে না হলে ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দিতে পারবেন লিটন। নাম প্রকাশ না করার শর্তে দলের একজন জানান, টেস্টে ধারাবাহিক টপঅর্ডার ব্যাটাররা ব্যর্থ হওয়ায় প্রথম ১০ ওভারে ব্যাটিংয়ে নামতে হচ্ছে লিটনকে। নতুন বলেই ব্যাট করতে হয় তাঁকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে এবং শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের দুই ইনিংসেই বলতে গেলে ওপেনারের দায়িত্ব পালন করতে হয়েছে মুশফিকুর রহিম ও লিটনকে। একশ ওভারের বেশি কিপিং করার পর বিশ্রাম ছাড়াই ব্যাটিং করতে নামতে হওয়ায় কিছুটা ক্লান্ত ছিলেন ২৭ বছর বয়সী এ ব্যাটার।
সোহানের অন্তর্ভুক্তির সুযোগে গ্লাভস খুলে রাখতেই পারেন তিনি। এ ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের কাছে জানতে চাওয়া হলে লন্ডন থেকে ফোনে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত কোচ এবং অধিনায়ক নেবেন। তাঁরা মনে করলে লিটনকে বিশ্রাম দিতেই পারে।’
গত এক বছর ধরেই টেস্টে ধারাবাহিক লিটন। সীমিত ওভারের ক্রিকেটেও দিন দিন উন্নতির ছাপ রাখছেন। তিনি ব্যাটার হিসেবে খেললে সোহানেরও টেস্ট দলে নিয়মিত হওয়ার কিছুটা সম্ভাবনা তৈরি হবে। লিটনের ব্যাটিং অর্ডারও ওপরের দিকে রাখতে পারবে টিম ম্যানেজমেন্ট।
অধিনায়ক সাকিবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করতে পারবেন। উইন্ডিজের বিপক্ষে টি২০ এবং ওয়ানডে সিরিজে কিপিংটাও করতে পারবেন সতেজ থেকে। মুশফিকুর রহিম ছুটি নেওয়ায় এই সফরের তিন সংস্করণেই কিপার ব্যাটার তিনি।
এদিক থেকে বিবেচনা করলে উইন্ডিজ সফরে দুই টেস্টের সিরিজে কিপিং থেকে সাময়িক ছুটি পেতে পারেন তিনি। সোহানও তাতে স্বস্তি নিয়ে খেলতে পারবেন। তাঁর খেলা পাঁচ টেস্টের চারটিতেই ছিলেন উইকেটরক্ষকের ভূমিকায়। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সুপার সাব হিসেবে এক ইনিংস খেলেন ব্যাটারের ভূমিকায়।
মজার ব্যাপার হলো, সাকিব আল হাসানের নেতৃত্বে ২০১৮ সালের উইন্ডিজ সফরেও দুই টেস্টের সিরিজে সোহানকে স্টাম্পের পেছনে রেখে লিটন ছিলেন ফিল্ডারের ভূমিকায়। তবে সবকিছুই নির্ভর করছে অধিনায়ক সাকিব আল হাসানের সিদ্ধান্তের ওপর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live