ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
প্রথম টেস্টে তাকিয়ে হেড কোচ রাসেল ডমিঙ্গো
ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে বৃহস্পতিবার। টেস্ট সিরিজের আগে একটিই ছিল প্রস্তুতি ম্যাচ। অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে সেই ম্যাচে তামিম ইকবাল খেলেছেন ১৬২ রানের অপরাজিত ইনিংস। ফিফটি করেছেন নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ে ইবাদত হোসেন চৌধুরি নিয়েছেন তিন উইকেট। ডিউক বলে প্রথম বার বোলিং করে মুস্তাফিজুর রহমানও নিয়েছেন তিন উইকেট।
বিসিবির ভিডিও বার্তায় রাসেল ডোমিঙ্গো বললেন, প্রস্তুতি ম্যাচে যথেষ্টই প্রাপ্তি দেখছেন তিনি।
“তিন দিনের ম্যাচটি যেভাবে হয়েছে, তাতে আমি খুশি। ব্যাটাররা উইকেটে মূল্যবান সময় কাটাতে পেরেছে। বোলাররাও সবাই ভালো কিছু ওভার করেছে। প্রথম টেস্টের আগে তাই গুরুত্বপূর্ণ প্রস্তুতি হয়েছে।”
প্রস্তুতি ম্যাচের পর টেস্ট ভেন্যুতে অনুশীলন যা হয়েছে, সেটিও দলকে মূল লড়াইয়ের জন্য প্রস্তুত করে তুলবে বলে আশা কোচের।
“আজকের (মঙ্গলবার) অনুশীলন বেশ ভালো হয়েছে। যে মাঠে টেস্ট হবে, সেখানে ট্রেনিং করতে পেরে ভালো লাগছে। কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত হওয়া, এই মাঠের বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়া, বল সুইং করে এখানে, এই ভেন্যুর ধরন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া, সব মিলিয়ে অনুশীলন খুব ভালো হয়েছে।” বুধবার টেস্টের আগের দিন টেস্ট ভেন্যুতে অনুশীলন করবে বাংলাদেশ দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live