ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চরম দু;সংবাদ : টেস্ট সিরিজ শুরুর আগেই অনেক বড় দু:সংবাদে কেঁপে উঠলো বাংলাদেশ দল
ওয়েস্ট ইন্ডিজে গিয়ে একমাত্র তিনদিনের প্রস্তুতি ম্যাচে পীঠের নিচের দিকের মাংসপেশিতে টান পড়ে ইয়াসিরের। ব্যাটিং থেকে উঠে যান তিনি। ম্যাচের প্রথম দিনে ৩৯ বলে ১১ রান করে স্বেচ্ছায় অবসরে (রিটায়ার্ড হার্ট) যান এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
এরপর আর নামতে পারেননি ম্যাচে। পরে এমআরআই স্ক্যান করে দেখা যায় আপাতত আর খেলার অবস্থায় নেই এই ডানহাতি ব্যাটসম্যান। চোট থেকে সেরে উঠতে এই ক্রিকেটারের সময় লাগবে অন্তত ২ থেকে ৩ সপ্তাহ।
বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে ইয়াসিরকে, ‘এই ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। কাজেই সে টেস্ট সিরিজটা খেলতে পারছে না।’
১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট। ২৪ জুন দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট লুসিয়ায়। এরপরে তিনম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দুদল। সীমিত ওভারের ক্রিকেটের দলেও আছেন ইয়াসির।
টেস্ট স্কোয়াড- মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও কাজী নুরুল হাসান সোহান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live