ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
গত রাতের ম্যাচে দাপট দেখালো ভারত
মঙ্গলবার বিশাখাপত্তমে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৪৮ রানে হারিয়েছে ভারত। শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে দ. আফ্রিকার ইনিংস গুঁটিয়ে যায় ১৩১ রানেই। ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে পন্থের এটি প্রথম জয়।
৫ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত ২-১ ব্যবধানে এগিয়ে আছে সফরকারীরা।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই পথ হারাতে থাকে দক্ষিন আফ্রিকা। ২৩ রানে ওপেনার ও অধিনায়ক টেম্বা বাভুমাকে (৮) হারানোর পর থেকে আর কোনো ব্যাটার ঠিকভাবে থিতু হতে পারেননি। সর্বোচ্চ ২৯ রান এসেছে উইকেটকিপার-ব্যাটার হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে। এছাড়া ২০-এর ঘরে পা রাখতে সক্ষম হয়েছে ডোয়াইন প্রিটোরিয়াস (২০), রিজা হ্যানড্রিকস (২৩) এবং ওয়েইন পারনেল (২২*)। ১৯.১ ওভারেই থামে সফরকারীদের ইনিংস।
বল হাতে একাই ৪ উইকেট নিয়েছেন ভারতের হার্শাল প্যাটেল। এছাড়া যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২০ রান খরচে নেন ৩ উইকেট। আরেক স্পিনার অক্ষর প্যাটেল ও পেসার ভুবনেশ্বর কুমার ঝুলিতে পুরেছেন ১টি করে উইকেট।
এর আগে দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ও ঈশান কিষাণের ব্যাটে দারুণ শুরু পায় ভারত। দুজনের জুটিতে আসে ৯৭ রান। রুতুরাজ ৩৫ বলে ৫৭ রানের ঝলমলে এক ইনিংস খেলে বিদায় নেন। ফিফটির দেখা পেয়েছেন ঈশানও। সমান ৩৫ বলের মোকাবিলায় তাঁর ব্যাট থেকে আসে ৫৪ রান। এছাড়া ২১ বলে অপরাজিত ৩১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন হার্দিক পান্ডিয়া। তবে এই ম্যাচেও ব্যর্থ হয়েছে অধিনায়ক পন্থ (৬)।
বল হাতে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস ২টি এবং কাগিসো রাবাদা, তাবরেজ শামসি ও মহারাজ ১টি করে উইকেট নিয়েছেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন চাহাল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live