ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বৃষ্টি আইনে পাল্টে গেলো অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল
ওয়ানডে সিরিজেও টি-টোয়েন্টির শেষ ম্যাচের মত সূচনাটা করেছিল তারা। কিন্তু লাভ হলো না। একদিকে বৃষ্টি, অন্যদিকে গ্লেন ম্যাক্সওয়েল- এই দুই পক্ষের কাছে একসঙ্গে হেরে গেছে শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সামনে ওভার কমিয়ে দেয়া হয়। নতুন করে লক্ষ্যও নির্ধারণ করে দেয়া হয় অসিদের সামনে। জিততে হলে তাদেরকে ৪৪ ওভারে করতে হবে ২৮২ রান।
তাতেও সুবিধাজনক অবস্থানে ছিল লঙ্কানরা। কিন্তু সব হিসাব ওলট-পালট করে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। একেবারে মোক্ষম সময়ে জ্বলে উঠলেন। খেললেন ৫১ বলে হার না মানা ৮০ রানের ইনিংস।
ম্যাক্সওয়েলের এই ঝড়ো ইনিংসের ওপর ভর করেই ৯ বল হাতে রেখে ২ উইকেটের ব্যবধানে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। সে সঙ্গে ৫ ম্যাচের সিরিজে এগিয়ে গেলো তারা ১-০ ব্যবধানে।
শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৩০০ রান। অস্ট্রেলিয়া ব্যাট করতে নামার পর বৃষ্টি নামে। বৃষ্টির পর ৬ ওভার কমিয়ে দেয়া হয় এবং নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। অস্ট্রেলিয়াকে বলতে গেলে মোটামুটি চেপে ধরেছিল শ্রীলঙ্কান বোলররা।
ডেভিড ওয়ার্নার আউট হন কোনো রান না করেই। অ্যারোন ফিঞ্চ আউট হন ৪৪ রান করে। স্টিভেন স্মিথ আউট হন ৬০ বলে ৫৩ রান করে। মার্নাস ল্যাবুশেন করেন ২৪ রান। ৩১ বলে ৪৪ রান করেন মার্কাস স্টোইনিজ। অ্যালেক্স ক্যারে আউট হন ২২ বলে ২১ রান করে।
প্যাট কামিন্স শূন্য, অ্যাস্টন অ্যাগার আউট হন ৩ রান করে। তবে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। হাসারাঙ্গা ৯ ওভারে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন। ২ উইকেট নেন ডুনিথ ওয়েলালাই, ১টি করে উইকেট নেন দাসুন সানাকা এবং মহেশ থিকসানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live