ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
বাংলাদেশের শেষটাই হলো সবচেয়ে বেশি খারাপ
আগের ম্যাচে তুর্কমেনিস্তানের কাছে ২-১ গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছিল বাংলাদেশ। কারণ, ভয়-ডরহীন এক ম্যাচ খেলে বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি করেছিল তারা; কিন্তু মালয়েশিয়ার বিপক্ষে শেষ মাচে? এই ম্যাচে বাংলাদেশ যেন খেলাই ভুলে গিয়েছিল।
বাংলাদেশ শিবিরে একটা স্লোগান ছিল- প্রথম ১০-১৫ মিনিট মালয়েশিয়াকে ঠেকিয়ে রাখো। কারণ, মালয়েশিয়ার এই দলটি প্রথম দিকে বিপজ্জনক। বাংলাদেশ পারেনি। কোনোভাবেই স্বাগতিক ফরোয়ার্ডকে আটকে রাখতে পারেনি বাংলাদেশের রক্ষণভাগ।
নিজেদের সীমানায়, মাঝমাঠে কিংবা প্রতিপক্ষের সীমানায় কোনো জায়গায়ই বাংলাদেশের ফুটবলররা টানা তিন-চারটি পাস খেলতে পারেননি। এলোমেলো ফুটবলের মধ্যেও একবার গোলের একটা সুযোগ তৈরি হয়েছিল। প্রথমে সাজ্জাদ এবং পরে রাকিব- কেউ সুযোগ কাজে লাগাতে পারেনি।
ষষ্ঠ মিনিটে মালয়েশিয়াকে বঞ্চিত করেছিল বাংলাদেশের গোলপোস্ট। অধিনায়ক শফিকের শট ফিরে এসে পোস্টে লাগে। ওই যাত্রায় রক্ষা হলেও ১৫ মিনিটে পেনাল্টি খেয়ে বসে বাংলাদেশ। ফয়সালকে ফাউল করে বিপদ ডেকে এনেছিলেন বাংলাদেশের ডিফেন্ডার আতিকুর রহমান ফাহাদ।
পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার মালয়েশিয়াকে সেটা ফিরিয়েও দিয়েছিল ক্যাবরেরার দল। তুর্কমেনিস্তানের বিপক্ষে দেয়া গোলের মতো একইভাবে গোলটি হলো বিশ্বনাথের লম্বা থ্রো থেকে। প্রথমে রাকিবের হেড, পরে ইব্রাহিমের হেড। স্কোর ১-১।
ওই স্কোরে বিরতিতে যেতে পারলে একটা চাপে থাকতো মালয়েশিয়া; কিন্তু ৩৭ মিনিটে দ্বিতীয় গোল করে স্বাগতিকরা। শুরু হয় স্বাগতিকদের আরো আধিপত্য। তবে দ্বিতীয়ার্ধে বেশি আগ্রাসী ছিল মালয়েশিয়া। বিরতির পর খেলা শুরুর দ্বিতীয় মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলে তারা। চতুর্থ গোলটি করে ৭৩ মিনিটে।
আগের ম্যাচে যারা বদলি হিসেবে নেমেছিলেন তারা ভালোই খেলেছিলেন। হয়তো দিনটি বাংলাদেশের ভালো খেলারই ছিল; কিন্তু এই ম্যাচে কোন বদলিই ঠিকমতো কার্যকর হয়নি। ফয়সাল আহমেদ ফাহিম একবার গোলরক্ষককে একা পেয়েও শট নিতে পারেননি।
৪-১ গোলে এগিয়ে যাওয়ার পর নিশ্চিত হয়ে যায় মালয়েশিয়ার জয়। বাংলাদেশ একটা গোল দিতে পারে কিনা সেটাই ছিল দেখার; কিন্তু সেটা আর হয়নি- বড় হারেই এশিয়ান কাপ মিশন শেষ হলো লাল-সবুজ জার্সিধারীদের।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live