ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চরম দু:সংবাদ: ফিক্সিং কাণ্ডে দক্ষিণ আফ্রিকার তারকা পেসারের ছয় বছরের কারাদণ্ড
২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) অ্যান্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে ছয়জন খেলোয়াড়কে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তন্মধ্যে অন্যতম ছিলেন এই পুমেলেলা মাৎশিকে। তখন তাকে সবধরনের ক্রিকেট থেকে দশ বছরের জন্য নিষিদ্ধ করেছিল প্রোটিয়া বোর্ড।
গোলাম বদির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে এই ঘটনায় কারাদণ্ড পেলেন মাৎশিকে। ২০০০ সালে হানসি ক্রুনিয়ের ফিক্সিং কাণ্ডের পর ২০০৪ সালে এ বিষয়ক আইন তৈরি করে দক্ষিণ আফ্রিকা। সেই আইনে দীর্ঘদিন মামলা লড়ার পর শুক্রবার ছয় বছর (পাঁচ বছর স্থগিত) কারাদণ্ড পান মাৎশিকে।
তাকে চারটি অপরাধে দোষী সাব্যস্ত করেছে আদালাত। যেগুলো হলো- ২০১৫ সালের র্যাম স্ল্যামে টাকা নিয়ে এক বা একাধিক ম্যাচ পাতানো; খেলাটির ওপর দাগ লাগানোর মতো অর্থের আদানপ্রদান; বোর্ডের অ্যান্টি করাপশন ইউনিটের কাছে অর্থ লেনদেনের যথাযথ হিসেব দিতে ব্যর্থ হওয়া এবং ফিক্সিংয়ের প্রস্তাবের বিস্তারিত তথ্য না দেওয়া।
বোদি-মাৎশিকে ছাড়া ২০১৬ সালে নিষেধাজ্ঞা পাওয়া অন্য ক্রিকেটাররা হলেন থামি সোলেকিলে, জিন সাইমস, এথি বালাতি ও আলভিরো পিটারসেন। ২০১৯ সালে দুর্নীতির আটটি অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল গোলাম বদির। বাকিরা দুই থেকে ১২ বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন।
উল্লেখ্য, কখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি মাৎশিকের। ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত ৭৭টি প্রথম শ্রেণি, ৫৭টি লিস্ট 'এ' ও ২৪টি কুড়ি ওভারের ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এ পেসার। সবমিলিয়ে স্বীকৃত ক্রিকেটে ১৫৮ ম্যাচে মাৎশিকের উইকেটসংখ্যা ২৫০টি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live