ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
দেড় বছরে পাকিস্তানকে দুই বিশ্বকাপ জেতাতে চান বাবর
তবে পাকিস্তানের অধিনায়কের চোখ বৈশ্বিক শিরোপাতে। আগামী দেড় বছরে মাঠে গড়াবে দুটি বিশ্বকাপ। চলতি বছর অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং পরের বছর ভারতে হবে ওয়ানডে বিশ্বকাপ। যে দুটি বিশ্বকাপই পাকিস্তানকে জেতাতে চান বাবর। পরবর্তী বিশ্বকাপ দুটি জিততে পারলেই কেবল নিজের রানগুলো মূল্যবান হবে বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক।
এ প্রসঙ্গে বাবর বলেন, ‘কোনো সংশয় নেই, নিজের ফর্ম আমি উপভোগ করছি। তবে এই ফর্ম নিয়ে আমার মূল লক্ষ্য হলো আগামী দেড় বছরে পাকিস্তানের হয়ে দুটি বিশ্বকাপ জয়। যদি তা পারি, তাহলে বলব যে আমার রানগুলো সত্যিই মূল্যবান।’
১২ বছরের সময় লাহোরে বল বয়ের কাজ করতেন বাবর। তবে পাকিস্তানের অধিনায়কের ক্রিকেটের প্রতি নেশা ছিল স্কুল থেকেই। সেই সময় থেকেই পাকিস্তানের হয়ে খেলা এবং সব শিরোপা জেতার লক্ষ্য ছিল বাবরের। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই সুযোগও তৈরি হয়েছিল।
যদিও সেটা করতে পারেনি বাবরের দল। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানকে। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মেও ছিলেন বাবর। ৬ ম্যাচে করেছিলেন ৩০৩ রান। যেখানে চারটি পঞ্চাশ পেরোনো ইনিংস ছিল।
বিশ্বের সেরা ব্যাটার হওয়া এবং পাকিস্তানকে শিরোপা জেতাতে সহায়তা করা নিয়ে বাবর বলেন, ‘স্কুলের দিনগুলোয় যখন আমি ক্রিকেট খেলতে শুরু করি, তখন থেকেই আমার স্বপ্ন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এবং এমনভাবে বিশ্বের সেরা ব্যাটসম্যান হওয়া, যেন তা আমার দেশকে সব শিরোপা জয়ে সহায়তা করে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live