ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
নিজেদের কথা বাদ দিয়ে বিশ্বকাপে ব্রাজিলকে নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার জনপ্রিয় ফুটবলার
এ সময়ের মধ্যে দুইটি আন্তর্জাতিক শিরোপাও ঘরে তুলেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গতবছর কোপা আমেরিকায় ব্রাজিলের মাটিতে ফাইনালে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। আর চলতি মাসের প্রথম দিন ইতালিকে হারিয়ে ফাইনালিসিমাও নিজেদের করে নিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
তবু বিশ্বকাপে নিজেদের একচ্ছত্র ফেবারিট মানতে রাজি নন আর্জেন্টিনার মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস। যেকোনো দলের বিপক্ষে লড়াই করার মানসিকতা নিয়েই বিশ্বকাপে যাওয়ার কথা বলেছেন তিনি। তবে অন্যান্য ফেবারিটের কথা জিজ্ঞেস করলে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের নাম বলেন পারেদেস।
স্থানীয় রেডিও চ্যানেলের একটি অনুষ্ঠানে পারেদেস বলেছেন, ‘আমি জানি না আমরা ফেবারিট কি না। তবে আমরা যে কারও বিপক্ষে লড়াই করবো। আমাদের সেই খেলোয়াড় আছে। এছাড়া আরও ভালো দল রয়েছে। ফ্রান্স অবশ্যই দাবীদার। ব্রাজিল তো ব্রাজিলই। ইংল্যান্ডেও অনেক ভালো খেলোয়াড় রয়েছে।’
এসময় দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসিকেও কথা বলেন পারেদেস। জাতীয় দলের পাশাপাশি এখন ক্লাব ফুটবলেও প্যারিস সেইন্ট জার্মেইয়ে সতীর্থ তারা। আর্জেন্টিনার হয়ে শুরুতে ভুগলেও, এখন উপভোগ করছেন মেসি- এমনটাই মনে করেন পারেদেস।
তিনি বলেছেন, ‘আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো সে যেনো ভালো থাকে, সুস্থ থাকে এবং সবকিছু উপভোগ করে। জাতীয় দলে সে অনেক ভুগেছে। তবে এখন যে এতোটা উপভোগ করছে এটি আনন্দের বিষয়। এখন জাতীয় দলে এলেই সে কতটা আনন্দ পায় তা সহজেই বলে দেওয়া যায়।’
পারেদেস আরও যোগ করেন, ‘মেসি জানে এটিই তার শেষ বিশ্বকাপ হতে পারে। তাই সে সবকিছু উপভোগ করতে চাইছে। আমরা জয়ের মধ্যে আছি। এটি ভালো। আমরা যেভাবে খেলছি তা সত্যিই দুর্দান্ত। মেসিকে সঙ্গে নিয়ে এটি করতে পারা আরও আনন্দের।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live