ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে সাবধান করে দিলেন নিকোলাস পূরাণ

২০২২ জুন ১৪ ১৩:২৪:৪১

সিরিজ শুরুর আগেই বাংলাদেশকে সাবধান করে দিলেন নিকোলাস পূরাণ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ২০১৮ সালের পর আবারও ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছে বাংলাদেশ দল। সেখানে দুই টেস্টের সঙ্গে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে সফরকারীরা। ইতোমধ্যেই তিন দিনের প্রস্তুতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ।

১৬ জুন শুরু হবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। সেখানে থাকছেন না পুরান। তবে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ তাঁর নেতৃত্বেই খেলবে স্বাগতিকরা।

বাংলাদেশ সিরিজ প্রসঙ্গে পুরান বলেন, 'শেষ দুটি ম্যাচ আমাদের জন্য কিছুটা হতাশার। তবে আমরা দল হিসেবে মন্দ করিনি। আমরা পাকিস্তানের মাটিতে এই সিরিজ থেকে অনেক কিছুই শিখেছি। আর কদিন পরেই বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হবে। আমরা এই সিরিজটির দিকে চেয়ে আছি।'

'আশা করি, পাকিস্তানের বিপক্ষে সিরিজে অনেক শিক্ষাই বাংলাদেশের বিপক্ষে কাজে লাগবে। উইকেট নিতে হবে, রান করতে হবে, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। টেস্ট দলকে আমি শুভকামনা জানাই। বাংলাদেশের বিপক্ষে আবারও সিরিজ জয়ের অপেক্ষায় আছি আমি।'

কাইরন পোলার্ড নেতৃত্ব ছাড়ার পর ওয়েস্ট ইন্ডিজের সীমিত ওভারের দায়িত্ব বর্তায় পুরানের কাঁধে। নেতৃত্ব পাওয়ার পর নেদারল্যান্ডসকে ওয়ানডেতে ৩-০ তে হারালেও পাকিস্তানের বিপক্ষে একই ব্যবধানে হারে তারা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

ক্রিকেট এর অন্যান্য সংবাদ