ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চ্যাম্পিয়ন ফ্রান্সকে বিদায় করে ইতিহাস গড়লো ক্রোয়েশিয়া
অবশেষে সেই জুজু কাটলো ক্রোয়েশিয়ার। উয়েফা নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিদায় করেই ‘প্রতিশোধ’টা নিলো ক্রোয়াটরা, তুলে নিলো ফরাসিদের বিপক্ষে প্রথম জয়।
সোমবার রাতে ফ্রান্সকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া। পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। ম্যাচে আক্রমণ কিংবা বল দখল সব দিক থেকেই এগিয়ে ছিল ফ্রান্স। তবে ম্যাচের পঞ্চম মিনিটেই পিছিয়ে পড়ার পর ঠিক গোছানো ফুটবল খেলতে পারেনি দিদিয়ের দেশমের দল।
ম্যাচে মোট ১৭টি শট নেয় ফ্রান্স, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে নিজেদের বাঁচিয়ে খেলা ক্রোয়েশিয়া সুযোগ বুঝে আক্রমণ করেছে। ৪ শটের তিনটি ছিল তাদের লক্ষ্যে।
পঞ্চম মিনিটে ডি-বক্সে ক্রোয়েশিয়ার আন্তে বুদিমিরি ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। মদ্রিচের জোরালো স্পট কিকে গোলরক্ষক মাইক মিয়াঁ বলে হাত লাগালেও রুখতে পারেননি।
গোল শোধে মরিয়া এরপর একের পর এক আক্রমণ করেছে। কিন্তু প্রতিপক্ষের রক্ষণ দুর্গ ভেঙে জাল কাঁপাতে পারেননি বেনজেমা-এমবাপেরা। একমাত্র গোল ধরে রেখে জয় নিয়েই মাঠ ছাড়ে ক্রোয়েশিয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live