ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের বর্তমান দল নিয়ে অহংকার করে কথা বললেন : রমিজ রাজা
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের পাত্তাই দেয়নি পাকিস্তান। এরপর ওয়ানডে সিরিজেও তাদের দাপট ধরে রেখেই খেলেছে বাবর আজমের দল। প্রথম ওয়ানডে ম্যাচে ৫ উইকেটে জিতেছিল পাকিস্তান। যেখানে দারুণ এক সেঞ্চুরি করেছিলেন বাবর।
দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানদের আরও বড় ব্যবধানে হারায় পাকিস্তান। ১২০ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে পাকিস্তান। আর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫৩ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান।
রমিজ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, 'বাবর আজম ও তার দলকে অভিনন্দন। এই ধারাবাহিকতা ও ঐক্য থাকলে বিশ্বের কোনো দলই তোমাদের (পাকিস্তান দল) হারাতে পারবে না। আপনার প্রতিভা ও সম্ভাবনা রয়েছে এবং ভক্তরা আপনার সঙ্গে আছে। পুরো জাতি এই দলের মালিক।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ওয়ানডে সিরিজের ভেন্যু হিসেবে রাওয়ালপিন্ডিকে বেছে নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ভেন্যু বদলে রাওয়ালপিন্ডিকে বাদ দিয়ে মুলতানকে বেছে নেয়া হয়। রাওয়ালপিন্ডির দর্শকদের সমর্থ পাকিস্তান দলকে বাড়তি সাহস যুগিয়েছে।
রমিজ বলেন, 'মুলতানের সমর্থকদের এই গরমের মধ্যে স্টেডিয়ামে আসার জন্য ধন্যবাদ। আপনারা প্রমাণ করেছেন যে, এখানে আরও বেশি ক্রিকেট হওয়া উচিত। ইংল্যান্ডের বিপক্ষে এবং পিএসএলের ম্যাচগুলো এখানে আয়োজন করার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live