ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজ জিতে নিজেদের পরিকল্পনা ফাঁস করলেন বাবর আজম
প্রথম দুই ম্যাচে পাকিস্তান ব্যাটারদের দাপটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচে নিকোলাস পুরানের দলকে একাই হারিয়ে দেন শাদাব খান।
বাবর বলেন, “নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছি এবং সাফল্য পেয়েছি। ব্যাটে এবং বলে নানা ধরনের ক্রিকেটারকে খেলানোর চেষ্টা করছি। জয়ের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব। সেই সঙ্গে বেঞ্চের শক্তিও দেখে নিতে চাইব।”
বিশ্বকাপের আগে একই কাজ করছে ভারতও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মা, বিরাট কোহলী, যশপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।
তাঁদের বদলে তরুণ ঈশান কিশন, রুতুরাজ গায়কোয়াড়, আবেশ খানদের খেলানো হচ্ছে। দলে নেওয়া হয়েছে উমরান মালিক, অর্শদীপ সিংহদের। ভারতও চাইছে তাদের বেঞ্চের শক্তি দেখে নিতে। কিন্তু জয় অধরা ঋষভ পন্থদের।
এক দিনের ক্রিকেটে পাকিস্তান ছন্দে রয়েছে। ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষে বাবর আজম, তিন নম্বরে রয়েছেন ইমাম উল হক। বোলারদের মধ্যে ছ’নম্বরে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live