ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কয়েক হাজার কোটি রুপিতে বিক্রি আইপিএলের সম্প্রচার স্বত্ব
ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে। টেলিভিশনের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ম্যাচপিছু ৫৭.৫ কোটি টাকায়। অর্থাৎ পাঁচ বছরের ভারতে টিভি সম্প্রচার স্বত্বের দর ২৩,৫৭৫ কোটি টাকা। তবে শেষ পর্যন্ত এই অর্থের পরিমান আরও বাড়তে পারে।
এবারের আইপিএলের সম্প্রচার স্বত্বকে চারটি প্যাকেজের আওতায় এনেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্যাকেজ ‘এ’-তে আছে ভারতীয় উপমহাদেশের টেলিভিশন স্বত্ব। প্যাকেজ ‘বি’-তে ডিজিটাল (স্ট্রিমিং) স্বত্ব, প্যাকেজ ‘সি’-তে থাকছে গুরুত্বপূর্ণ ম্যাচের বাড়তি সংযোজন।
প্যাকেজ ‘ডি’-তে থাকবে উপমহাদেশের বাইরের স্বত্ব। প্যাকেজ-সিতে শনি ও রোববারের ম্যাচ, প্লে-অফ ও ফাইনালের ম্যাচ থাকবে। এখন পর্যন্ত যে অর্থের পরিমান সংবাদমাধ্যমে উঠে এসেছে তা প্যাকেজ ‘এ’ ও ‘বি’-র যোগফল। অর্থাৎ বাকি দুটির হিসেব এখনও বাকি।
২০২৩ থেকে ২০২৭ সালের জন্য পাঁচ বছরের সম্প্রচার স্বত্বের নিলাম শুরু হয় কাল (রবিবার)। প্রথম দিনের নিলামেই ম্যাচপ্রতি আয়ে ইংলিশ প্রিমিয়ার লিগকে টপকে যায় আইপিএল। গতকাল প্যাকেজ ‘এ’–র দর উঠেছিল ২১ হাজার ৯০ কোটি এবং প্যাকেজ ‘বি’–র দর উঠেছিল ১৭ হাজার ৭৬০ কোটি।
আইপিএলে বছরে ৭৪টি ম্যাচ হয়, সে হিসেবে গতকালই ম্যাচপ্রতি ১০৫ কোটি রুপি বা ১ কোটি ৩৪ লাখ ডলার আয় নিশ্চিত হয়েছিল বিসিসিআইয়ের, যা ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়েও বেশি। আর দ্বিতীয় দিনের নিলাম শুরু হওয়ার পর অর্থের পরিমান স্বাভাবিকভাবে বেড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত প্যাকেজ ‘এ’, অর্থাৎ টিভি স্বত্ব বিক্রি হয়েছে ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে। প্যাকেজ ‘বি’, অর্থাৎ স্ট্রিমিং স্বত্ব বিক্রি হয়েছে ১৯ হাজার ৬৮০ কোটি রুপিতে। তবে এই হিসেবে নিলামের পরও শেষ হয়নি। প্যাকেজ ‘এ’ সনি জিতলেও প্যাকেজ ‘বি’তে নাকি জয়ী হয়েছি স্টার।
এছাড়া খবর অনুযায়ী, সনি প্যাকেজ ‘বি’ জিততে এতোটাই মরিয়া যে তারা স্টারকে চ্যালেঞ্জ করেছে। প্যাকেজ ‘সি’ ও প্যাকেজ ‘ডি’র ক্ষেত্রে নিলামের বিজয়ীর নাম অবশ্য এখনো জানা যায়নি। নিলামে ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা দর হেঁকে বিডিং শুরু হয়। পালটা দর হাঁকার জন্য ৩০ মিনিট বরাদ্দ হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live