ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
চরম দুঃসংবাদ ; চোটের কারনে ছিটকে গেল টেস্টের বিধ্বংসী এই ক্রিকেটার
সে ক্ষেত্রে ভাগ্যের শিকে ছিঁড়বে উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান বা মোসাদ্দেক হোসেন সৈকতের। দু’জনই লোয়ার মিডলঅর্ডারে ব্যাট করেন। লিটন কুমার দাস বা সাকিব আল হাসানকে খেলানো হতে পারে ব্যাটিং অর্ডারের পাঁচ বা ছয়ে। সাত নম্বরে মোসাদ্দেকের চেয়ে সোহান এগিয়ে থাকবেন।
ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচে লিটনের পরে ছয় নম্বরে ব্যাট করতে নামেন রাব্বি। ৩৯ বলে ১১ রান নিয়ে স্বেচ্ছায় অবসর (রিটায়ার্ড হার্ট) নেন তিনি। মূলত ‘ব্যাক পেইন’ অনুভব করায় মাঠ ছাড়তে হয় তাঁকে।
রোববার উইন্ডিজ থেকে ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘শনিবার ব্যাটিংয়ে একটি শট খেলার পরই ব্যাকে ব্যথা অনুভব করেন রাব্বি। চোটের জায়গায় পেশি সংকোচের কারণে খেলার মতো অবস্থা নেই। ফিজিও পরীক্ষা-নিরীক্ষার করে বিশ্রাম দিয়েছেন।’
রাব্বিকে হোটেলে রেখেই রোববার মাঠে যায় দল। টিম ম্যানেজমেন্ট থেকে জানা গেছে, এমআরআই করার কথা রয়েছে এ ব্যাটারের। চোটের গভীরতা যাচাই করে রাব্বির খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও টিম ম্যানেজমেন্ট এখনই আশা ছাড়ছে না।
ধারণা করা হচ্ছে, মাসল টিআর বা হাড়ে সমস্যা না থাকলে ফিজিও থেরাপিতেই সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে সমস্যা ধরা পড়লে এন্টিগা টেস্ট খেলা হবে না রাব্বির। টেস্টের ব্যাটিং অর্ডার একটু বড় রাখে বাংলাদেশ। সাকিব থাকলে ব্যাটিং লাইনআপ লম্বা হয় সাত নম্বর পর্যন্ত। তিন পেসারের সঙ্গে অফ স্পিনার
মেহেদী হাসান মিরাজকে নিয়ে সাজানো হবে বোলিং লাইনআপ। সাকিব থাকায় টেস্টে সাত ব্যাটারের সঙ্গে পাঁচজন বোলারও পাবে বাংলাদেশ। তবে টিম ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ তিনজন পেসার বেছে নেওয়া।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live