ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
অবসর ভেঙে আবার ফিরলেন মঈন আলী
কিন্তু ইংল্যান্ডের নতুন কোচ ব্রেন্ডন ম্যাককুলামের প্রভাবে টেস্টে নিজের শেষ দেখার চিন্তা থেকে সরে এসেছেন মঈন আলী। আসন্ন পাকিস্তান সফরের আগে টেস্ট ফরম্যাটে নিজের অবসর ভাঙার ঘোষণা দিলেন এই ইংলিশ অলরাউন্ডার।
সোমবার (১১ জুন) ম্যাককুলামের সঙ্গে আলোচনা শেষে বিবিসির সঙ্গে আলোচনায় আবার টেস্টে ফেরার বিষয় নিশ্চিত করেছেন তিনি। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
বিবিসিকে মঈন আলী বলেন, ‘ম্যাককুলামের সঙ্গে আমার কথা হয়েছে, সে আমার সঙ্গে আসন্ন পাকিস্তান সফর নিয়ে আলোচনা করেছে। সে আমাকে জানিয়েছে, টেস্ট দলে আমার জন্য দরজা খোলা। আমিও জানিয়েছি, আমি এখন থেকে আর অবসরে নেই।
আসলে ম্যাককুলামকে না করা কঠিন বিষয়। আমার পক্ষে এটি সম্ভব ছিল না। সত্য বলতে আমি তার অধীনে এবং বেন স্টোকসের নেতৃত্বে খেলতে মুখিয়ে আছি। তারা দুইজনই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করে।
যখন অথবা যদি ম্যাককুলাম আমাকে টেস্ট দলে চায়, আমি অবশ্যই তাহলে পাকিস্তানে খেলবো। আমি কিছু বছর আগে পাকিস্তানে পিএসএল খেলতে গিয়েছিলাম, কিন্তু জাতীয় দলের সঙ্গে সেখানে খেলতে যাওয়ার অনুভূতি আলাদা।
এছাড়াও এটি একটি ঐতিহাসিক সিরিজ হতে যাচ্ছে। লম্বা সময় পর আমরা দেশটিতে খেলতে যাবো। পাকিস্তানের মানুষ ক্রিকেট ভালোবাসে, সেখানে খেলতে গেলে নিশ্চিতভাবে অনেক ভালোবাসা ও সমর্থন পাওয়া যাবে। ২০০৫ সালে সর্বশেষ কোনো সিরিজ খেলতে পাকিস্তানে গিয়েছিল ইংল্যান্ড ক্রিকেট দল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- পর্তুগালের হোঁচট, শেষ হলো পর্তুগাল বনাম কঙ্গোর ম্যাচ, জানুন ফলাফল
- সিগারেটের দাম বাড়লো: জেনেনিন কোন সিগারেটের দাম কত
- ব্রাজিল মরক্কো ম্যাচের ফলাফল ভবিষ্যবাণী করলো জ্যোতিষী টিয়া
- অস্ট্রিয়া বনাম জর্ডান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া
- সিগারেটের দাম বাড়ছে, নতুন বাজেটে কোন স্তরে কত টাকা বাড়তে পারে?
- শুরু হচ্ছে সৌদি আরব বনাম উরুগুয়ে ম্যাচ: মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- ব্রাজিল বনাম মরক্কো লাইভ ম্যাচ: সরাসরি দেখার উপায় ও সময়সূচি
- মরক্কোর বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
- চলছেআর্জেন্টিনা বনাম আলজেরিয়া খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- শুরু হলো দক্ষিণ কোরিয়া বনাম চেকিয়ার ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ দেখুন এখানে LIVE
- মোবাইলে খুব সহজে যুক্তরাষ্ট্র–প্যারাগুয়ে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মোবাইলে খুব সহজে ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ সরাসরি দেখুন এখানে (Live)
- চলছে স্পেন বনাম কেপ ভার্দে ম্যাচ: সরাসরি দেখুন Live